TRENDING:

Pesticides In vegetables: বাজারের সবজিতে চোখ রাঙাচ্ছে 'পেসটিসাইড'-এর ভয়, বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, কীভাবে কেনা সবজি থেকে কীটনাশক দূর করবেন? পড়ুন

Last Updated:
বাজার থেকে সবজি কিনে আনছেন, ভাবছেন, কতই না তরতাজা সবজি কিনলেন! কিন্তু এই সবজিতেই লুকিয়ে বিপদ! রয়েছে গাদাগাদা পেসটিসাইড! কীভাবে সবজি থেকে কীটনাশক দূর করবেন?
advertisement
1/6
সবজিতে চোখ রাঙাচ্ছে 'পেসটিসাইড', বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি,কীভাবে এই কীটনাশক দূর করবেন?
সবজি বা ফলের উৎপাদন বাড়ানোর জন্য ও ফসলকে মোকা-মাকড়ের হাত থেকে বাঁচাতে চাষিরা কীটনাশক স্প্রে করেন। এই কীটনাশক শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। খাবারের মাধ্যমে শরীরে পৌঁছে রক্তে একবার মিশলে রক্ষে নেই! দেখা দেয় নানা জটিল-কঠিক রোগ!
advertisement
2/6
দিনের পর দিন শরীরে কীটনাশক ঢুকতে থাকলে ক্যানসারের ঝুঁকি বাড়ে বহুগুণ। গবেষণায় দেখা গিয়েছে, কীটনাশক প্রজনন ক্মতার উপর প্রভাব ফেলে। ভ্রূণের বিকাশে সমস্যা তৈরি করতে পারে। কীভাবে সবজি ও ফলে লেগে থাকা কীটনাশক ধুয়ে পরিষ্কার করবেন?
advertisement
3/6
বাড়িতে বানিয়ে নিন বেকিং সোডা ও জলের মিশ্রণ। এই মিশ্রণে সবজি ও ফল ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। তার পর সেটি তুলে পরিষ্কার জলে ধুয়ে নিন, ৯০ শতাংশ কীটনাশক ধুয়ে বেরিয়ে যাবে।
advertisement
4/6
সম পরিমাণে জল ও ভিনিগার মিশিয়ে দ্রবণ তৈরি করুন। এই দ্রবণে এক চিমটে নুন মিশিয়ে দিন। এই মিশ্রণে সবজি ও ফল ভিজিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। তার পর তুলে পরিষ্কার জলে ভাল করে ধুয়ে নিন।
advertisement
5/6
সবজি ও ফল বাজার থেকে কিনে আনার পর নুনজলে ধুয়ে নিতে পারেন। এতে সবজি বা শাকপাতায় লেগে থাকা কীটনাশকের প্রায় সবটাই ধুয়ে বেরিয়ে যায়। শাকে পোকা থাকলেও পালায়।
advertisement
6/6
সবজি ভাল করে পরিষ্কার জলে ধুতে হবে। সবজি কেটে আগে জলে ভিজিয়ে রাখুন। তার পর ভাল করে ধুয়ে নিন। ফ্রিজে তোলার আগেও সবজি ভাল করে ধুয়ে নেবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Pesticides In vegetables: বাজারের সবজিতে চোখ রাঙাচ্ছে 'পেসটিসাইড'-এর ভয়, বাড়াচ্ছে ক্যানসারের ঝুঁকি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, কীভাবে কেনা সবজি থেকে কীটনাশক দূর করবেন? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল