ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান, প্রচণ্ড ব্যথা! এমনটা হওয়ার আসল কারণ কী জানেন?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ভোররাতে কিংবা গভীর রাতে পায়ের পেশিতে টান লেগে অনেকেরই ঘুম ভেঙে যায়। এমন পরিস্থিতিতে হঠাৎ ঘুম ভাঙার কারণে যতটা-না খারাপ লাগে, তার চেয়েও বেশি কষ্ট হয় পায়ের পেশিতে টান লাগার প্রচণ্ড যন্ত্রণা অনুভব হওয়ায়।
advertisement
1/6

ভোররাতে কিংবা গভীর রাতে পায়ের পেশিতে টান লেগে অনেকেরই ঘুম ভেঙে যায়। এমন পরিস্থিতিতে হঠাৎ ঘুম ভাঙার কারণে যতটা-না খারাপ লাগে, তার চেয়েও বেশি কষ্ট হয় পায়ের পেশিতে টান লাগার প্রচণ্ড যন্ত্রণা অনুভব হওয়ায়।
advertisement
2/6
শুধু ঘুমের মধ্যে নয়, কারও সঙ্গে কথা বলছেন, কিংবা ডাইনিং টেবিলে খাবার খাচ্ছেন অথবা বিশ্রাম নিচ্ছেন, এমন সময়ও এই সমস্যার সম্মুখীন হতে পারেন। মাসল ক্রাম্প হয়। ব্যথা অবশ্য কয়েক মিনিটের মধ্যে দূর হয়ে যায়। তবে কেন এমনটা হয়ে থাকে, তার কারণ কি কখনও ভেবে দেখেছেন কি?
advertisement
3/6
শরীরে পটাশিয়াম, জল, প্রোটিন, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাব হলে এমন সমস্যার সম্মুখীন প্রায়ই আপনি হতে পারেন। এই সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন কিছু প্রয়োজনীয় টিপস। যেমন: ডায়েটে রাখতে পারেন পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন, ভিটামিন ডি, ফাইবার ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার।
advertisement
4/6
নিয়মিত কলা, আলু, মিষ্টি আলু, কুমড়োকে খাবারের তালিকায় রাখুন। শীতকালে প্রাধান্য দিতে পারেন শিম, গাজর ও মটরশুঁটির মতো খাবারগুলো। পায়ের পেশিতে টান পড়া সমস্যার সঙ্গে ডিহাইড্রেট সমস্যাও জড়িয়ে। তাই শরীরকে সবসময় হাইড্রেট রাখতে নিয়মিত পর্যাপ্ত জল পান করার প্রয়োজনীয়তা রয়েছে।
advertisement
5/6
পেশি ও স্নায়ুর মধ্যে সামঞ্জস্য বিঘ্নিত হলে এই সমস্যা বাড়তে পারে। যা রাতের দিকে হওয়ার ঝুঁকি বেশি। বয়স হলে বাড়তেও পারে। অনেক সময় পায়ের পেশিগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত পরিবহন হয় না। যার ফলে অক্সিজেনের পরিমাণ কমে যেতে থাকে। তার ফলেই পায়ে টান ধরে।
advertisement
6/6
পায়ের উপর খুব বেশি চাপ পড়লে এমন সমস্যা হতে পারে। কোনও নির্দিষ্ট দিন খুব বেশি হাঁটলে বা শরীরচর্চার সময় পায়ে চাপ পড়লে এই সমস্যা দেখা দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যা হয় শরীরে জলের অভাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঘুমের মধ্যে পায়ের পেশিতে টান, প্রচণ্ড ব্যথা! এমনটা হওয়ার আসল কারণ কী জানেন?