Multivitamin Plant: 'মাল্টিভিটামিন গাছ' কোনটা জানেন? এই গাছের পাতাতে ভরা ভিটামিন A, B, C, D! বুকে জমা কফ বার করে,হজমশক্তি বাড়ায়, ওজন কমায়, কীভাবে খাবেন? পড়ুন
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গাদাগাদা মাল্টিভিটামিন ট্যাবলেট নয়, খেয়ে দেখুন 'মাল্টিভিটামিন গাছ'-এর কয়েকটি পাতা! একটা পাতাতেই ভরা ভিটামিন A, B, C এবং D! কীভাবে খেলে উপকার? পড়ুন
advertisement
1/5

ব্যস্ত জীবনে নাওয়া-খাওয়ার সময় নেই! সারাদিন কাজে-ঠাঁসা রুটিন! নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার আর অবকাশ নেই। ফলে শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি দেখা দেয় এবং শরীর ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। অনেকেই এই ঘাটতি পূরণ করতে সাপ্লিমেন্ট খান। কিন্তু মাথায় রাখবেন, সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে! কাজেই ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে! আপনার আশপাশেই রয়েছে এমন একটি গাছ যা প্রাকৃতিকভাবে একাধিক ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে! কোন গাছ জানেন?
advertisement
2/5
গাছটির নাম চক্রমুনি, একে 'মাল্টিভিটামিন গাছ'-ও বলা হয়।এর বৈজ্ঞানিক নাম Sauropus androgynus। এই গাছটির তেমন কোনও পরিচর্যার প্রয়োজন হয় না! বাড়িতেই টবের লাগাতে পারেন। এর পাতা হালকা মিষ্টি স্বাদের। এই গাছের পাতা বাতের ব্যথা কমায়, বুকে জমা কফ বার করে দেয়।
advertisement
3/5
চক্রমুনি পাতাকে ভিটামিন A, B, C এবং D–এর চমৎকার উৎস মনে করা হয়। এই পাতা খেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া কমাতেও সাহায্য করে। এছাড়াও এটি দৃষ্টি শক্তি উন্নত করে, মূত্রনালীর সংক্রমণ প্রতিরোধ করে এবং হজমশক্তি ভাল রাখে।
advertisement
4/5
এই গাছটির বিশেষত্ব হল, এর পাতা প্রায় সব বয়সের মানুষই খেতে পারেন। গর্ভাবস্থায় অ্যানিমিয়ায় ভুগলেও এই পাতা খাওয়া যায়। চক্রমুনি পাতা হজমশক্তি উন্নত করে। এতে ফ্যাট ও ক্যালোরি খুব কম থাকে এবং এটি শরীরে হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপাদন বাড়ায়। এর ফলে শরীর পর্যাপ্ত পুষ্টি পায় এবং ঘনঘন খাওয়ার প্রবণতা কমায়, ফলে ওজন কমে ঝটপট।
advertisement
5/5
কীভাবে খাবেন চক্তমুনি পাতা? চক্রমুনি পাতা এমনি চিবিয়ে খাওয়া যায়। রোজের রান্নার সঙ্গেও মিশিয়ে দিতে পারেন। এছাড়া, ডাল, তড়কা, চাটনি, রুটি বা সম্বারের মধ্যেও দেওয়া যায়। তবে আপনি যদি কোনও গুরুতর অসুখে ভোগেন, তবে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Multivitamin Plant: 'মাল্টিভিটামিন গাছ' কোনটা জানেন? এই গাছের পাতাতে ভরা ভিটামিন A, B, C, D! বুকে জমা কফ বার করে,হজমশক্তি বাড়ায়, ওজন কমায়, কীভাবে খাবেন? পড়ুন