TRENDING:

Kite Festival: দেখুন চোখ ধাঁধানো সিঙ্গাপুরের ঘুড়ি, বিদেশের আকাশেও ওড়ে রংবেরঙের ঘুড়ি

Last Updated:
তবে জানেন কি সিঙ্গাপুরেও ওড়ানো হয় ঘুড়ি তবে তা নববর্ষের দিনে। দেখে নিন সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের সৌখিন ঘুড়ি। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনারও!
advertisement
1/6
দেখুন চোখ ধাঁধানো সিঙ্গাপুরের ঘুড়ি, বিদেশের আকাশেও ওড়ে রংবেরঙের ঘুড়ি
মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর প্রথা রয়েছে আমাদের দেশে। তবে জানেন কি সিঙ্গাপুরেও ওড়ানো হয় ঘুড়ি তবে তা নববর্ষের দিনে। দেখে নিন সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের সৌখিন ঘুড়ি। যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে আপনারও! ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
দ্যা লাইটনিং ব্যাট: বাদুড়ের মত দেখতে এই ঘুড়ি তৈরি করা হয় প্যারাসুটের কাপড় দিয়ে। আকারে ১১৯ সেমি × ৮০ সেমি। ঘুড়ি লেজটি প্রায় ১২০ সেন্টিমিটার। আকাশে উড়লে মনে হয় যেন এক বিশাল আকৃতির বাদুড় উড়ে বেড়াচ্ছে।
advertisement
3/6
স্টান্ট কাইট: এই ঘুড়িটি দেখতে ত্রিভুজাকৃতির এবং নিচের দিকটা লেজবিহীন সূচালো। আকাশে ওড়ার সময় প্রচন্ড পরিমাণে বাতাসের আওয়াজ হয়। তাইওয়ানের লাইলনের এক ধরনের বিশেষ কাপড় দিয়ে তৈরি করা হয় এই ঘুড়ি।
advertisement
4/6
আল্ট্রা রেজর সার্ক: এটিও এক ধরনের বিশেষ ঘুড়ি। বিভিন্ন রং দিয়ে এই ঘুড়ি আঁকা হয়। ঘুড়ির উপরে সার্কের মতো দুটি চোখ আঁকা হয়। ঘুড়িটি এমন ভাবে আঁকা হয় যে আকাশে উড়লে মনে হবে একটি সার্কের মুখমণ্ডল। বিশেষ ধরনের প্যারাসুটের কাপড় দিয়ে এই ঘুড়ি তৈরি করা হয়।
advertisement
5/6
থ্রিডি রেডার কাইট: এর আকৃতি হয় একটু ভিন্ন ধরনের। ২৫০ সেমি × ৮০ সেমি আকার বিশিষ্ট এই ঘুড়ি বিভিন্ন ধরনের রং দিয়ে তৈরি করা হয়। আকাশে উড়লে সকলের নজর কাড়ে।
advertisement
6/6
ডায়মন্ড প্রিজম কাইট: এই ঘুড়িটি দেখতে অনেকটা চাইনিজ পেপার ল্যাম্পের মত হয়। এই ঘুড়ির লেজটি অত্যন্ত সুন্দর। ঘুড়িতে ওড়াতে খুবই সহজ। উচ্চমানের প্যারাসুট কাপড় দিয়ে এই ঘুড়ি তৈরি করা হয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kite Festival: দেখুন চোখ ধাঁধানো সিঙ্গাপুরের ঘুড়ি, বিদেশের আকাশেও ওড়ে রংবেরঙের ঘুড়ি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল