LPG Saving Tips: একটাই গ্যাস সিলিন্ডার চলবে মাসের পর মাস, কীভাবে? রইল সেই 'স্মার্ট টিপস', আর গ্যাস শেষ হওয়ার চিন্তা করতে হবে না
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Rukmini Mazumder
Last Updated:
পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানির সংকট দেখা দিয়েছে। ফলে অনেকেই ভয় পেয়ে আগেভাগে গ্যাস বুক করে রাখছেন। এর ফলেন সিলিন্ডারের আকাল! গ্যাস বুক করতে সমস্যা হচ্ছে, গ্যাস বুকিংয়ের লম্বা লাইন! তবে এত সমস্যায় না গিয়ে আপনি জেনে নিন কীভাবে গ্যাস বাঁচাবেন! কীভাবে কটা গ্যাসেই চলবে মাসের পর মাস
advertisement
1/5

আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: মধ্যপ্রাচ্যের আগুনের আঁচ বঙ্গেও। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে গ্যাস সিলিন্ডারের চাহিদা তুঙ্গে। অনেক জায়গায় সিলিন্ডার মিলছে না। সিলিন্ডার আনতে লম্বা লাইন! ফলে এখন একতাই মূল মন্ত্র! গ্যাস বাঁচান! কীভাবে একটা গ্যাসেই মাসের পর মাস চালাবেন? রইল ট্রিকস!
advertisement
2/5
গ্যাস বেশিদিন ব্যবহার করতে হলে বার্নারের দিকে নজর দিতে হবে। ওভেনের দুটি বার্নার থাকে, একটি ছোট ও অন্যটি বড়। বড় বার্নারে ছোট পাত্র আর ছোট বার্নারে বড় পাত্র বসানো যাবে না। দুটি ক্ষেত্রেই গ্যাস বেশি ব্যবহার হয়। এছাড়াও বার্নার পরিষ্কার রাখতে হবে সবসময়।
advertisement
3/5
ওভেনে পাত্র দেওয়ার আগে সেগুলি থেকে জল শুকিয়ে নিন। নাহলে জল শুকানোর জন্য গ্যাস পুড়বে। পাত্রগুলি ঢাকা দিয়ে রাখতে হবে।
advertisement
4/5
বেশি আঁচে রান্না না করাই ভাল। এতে যেমন গ্যাস বেশি পোড়ে তেমনই খাবারের পুষ্টিগুণও নষ্ট হয়। হাঁড়িতে চাপানোর আগে চাল, ডাল ভাল করে ভিজিয়ে রাখলে সিদ্ধ হয় তাড়াতাড়ি। এতে গ্যাস বাঁচবে।
advertisement
5/5
গ্যাস সিলিন্ডার বাড়িতে দেওয়ার সময় সঠিক ওজন দেখে নেওয়া আপনার কাজ। সাধারণত সিলিন্ডারের ওজন ২৯.৭ কেজি। এর মধ্যে ১৪.২ কেজি হল গ্যাস। বাকি ১৫.৫ কেজি খালি সিলিন্ডারের ওজন। এই মাপ দেখে গ্যাস নিলে অসুবিধা হওয়ার কথা নয়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
LPG Saving Tips: একটাই গ্যাস সিলিন্ডার চলবে মাসের পর মাস, কীভাবে? রইল সেই 'স্মার্ট টিপস', আর গ্যাস শেষ হওয়ার চিন্তা করতে হবে না