TRENDING:

Kidney Health: 'কিডনি' সুস্থ রাখতে কম সোডিয়াম,পটাশিয়াম খেতে হবে, 'কিডনি' ভাল রাখতে কোন দুই ডাল খাবেন? মটর-মুসুর নয় কিন্তু

Last Updated:
কিডনির অসুখে ডায়েট খুব গুরুত্বপূর্ণ! এমন খাবার খেতে হবে যাতে কম সোডিয়াম, পটাশিয়াম ও ফসফরাস আছে! কিডনির অসুখে মটর-বিউলি-মুসুসর ডাল না খেয়ে পাতে রাখুন এই দুই ডাল
advertisement
1/12
 'কিডনি' সুস্থ রাখতে কম সোডিয়াম,পটাশিয়াম খেতে হবে, 'কিডনি' ভাল রাখতে কোন দুই ডাল খাবেন? মটর-মুসুর নয় কিন্তু
সুস্থ থাকতে হার্ট, ব্রেন সুস্থ রাখা যতটা জরুরি, ততটাই জরুরি কিডনি ভাল রাখা। কারণ, কিডনি শরীর থেকে দূষিত পদার্থ বার করে দেয়। পাশাপাশি, শরীরের সোডিয়াম, পটাশিয়াম, ফসফেটের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। কিডনির অসুখের সমস্যা হল, শুরুতে ধরা পড়ে না! যখন ধরা পড়ে, তখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তাই শুরুতেই সচেতন হন!
advertisement
2/12
কিডনিতে সমস্যা থাকলে রোজের খাবারে সোডিয়াম, পটাশিয়াম ও ফসফরাসের মাত্রার উপর নজর রাখতে হবে। শরীরে পটাশিয়াম বেড়ে গেলে কিডনির কাজ ক্ষতিগ্রস্ত হয়। তখন এমন খাবার খেতে হবে, যার মাধ্যমে ২০০ মিলিগ্রামের কম পটাশিয়াম শরীরে প্রবেশ করে। কিডনির অসুখে কোন দুই ডাল আদর্শ?
advertisement
3/12
কিডনির অসুখে আক্রান্ত হলে সবরকম ডাল খাওয়া চলবে না! এমন ডাল খেতে হবে যাতে কম মাত্রায় পটাশিয়াম আর ফসফরাস আছে। কিডনির অসুখে আক্রান্তদের জন্য আদর্শ ডাল হল মুগ ডাল। এতে ভরপুর প্রোটিন আছে, অথচ পটাশিয়াম আর ফসফরাসের মাত্রা কম।
advertisement
4/12
কিডনির জন্য স্বাস্থ্যকর আরেকটি ডাল হল অড়হড় ডাল। এতে কোলেস্টরল থাকে না। পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে। পেটের সমস্যার ক্ষেত্রেও এই ডাল উপকারী।
advertisement
5/12
পুষ্টিবিদেরা বলছেন, ১০০ গ্রাম সেদ্ধ অড়হর ডালে প্রোটিনের পরিমাণ ২২ গ্রাম। প্রোটিন তো আছেই, সঙ্গে রয়েছে আয়রন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম। এই ডাল যেমন হৃদ্‌যন্ত্রের জন্য ভাল, তেমনই উপকারী ডায়াবিটিসের রোগীদের জন্য।
advertisement
6/12
কিডনির জন্য ভীষণ উপকারী মুগ ডালের বাঙালির হেঁশেলে বড় কদর। একাধিক পুষ্টিগুণে সমৃদ্ধ এই ডাল। ২০০ গ্রাম মুগ ডালে থাকে ২১২ ক্যালরি, ০.৮ গ্রাম ফ্যাট, ১৪.২ গ্রাম প্রোটিন, ৩৮.৭ গ্রাম কার্বোহাইড্রেট, ১৫.৪ গ্রাম ফাইবার। এছাড়াও থাকে ফোলেট, ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ফসফরাস, আয়রন, কপার, পটাশিয়াম, জিংক ও ভিটামিন ব২, ব৩, ব৫, ব৬ ও সেলেনিয়াম। শরীরে স্বাভাবিক ভাবে সব সময় ‘অ্যামিনো অ্যাসিড’ উৎপন্ন হয় না। মুগ ডাল সেই ঘাটতি পূরণ করে। আর কী কী উপকারিতা আছে মুগ ডালের?
advertisement
7/12
মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন আছে যা ওজন কমাতে সাহায্য করে। প্রোটিন ও ফাইবার ghrelin নাম৪ক হাংগার হরমোনের কার্যকারিতা রুখে দেয়, ফলে মুগ ডাল খেলে অনেক ক্ষণ পেট ভর্তি থাকে। ঘনঘন খাওয়ার প্রবণতা কমে, দিনের মোট ক্যালরি গ্রহণের পরিমাণ কমে এবং ওজন কমে।
advertisement
8/12
মুগ ডালে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন থাকে যা রক্তে শর্করার পরিমাণ কমায়। গবেষণায় দেখা গিয়েছে, মুগ ডালে থাকা ভিটেক্সিন ও আইসোভিটেক্সিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় ও ব্লাড সুগার কমায়। কাজেই ব্লাড সুগারের রোগীরা নিয়মিত মুগ ডাল খান
advertisement
9/12
কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমশক্তি বাড়ায়-- পেটেরমুগ ডাল ফাইবারে ভরপুর। ২০০ গ্রাম মুগ ডালে ১৫.৪ গ্রাম ফাইবার থাকে। মুগ ডালে থাকে দ্রবণীয় ফাইবার পেকটিন যা কোষ্ঠকাঠিন্য কমায়। মুগ ডালে থাকে রেসিস্ট্যান্ট স্টার্চ যা হজমশক্তি উন্নত করে, পেটের সব গণ্ডগোল দূর করে।
advertisement
10/12
মুগ ডালে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট যেমন ফেনোলিক অ্যাসিড, ফ্ল্যাভোনয়েড, ক্যাফিক অ্যাসিড, সিনামিক আ্যাসিড। অ্যান্টিঅক্সিড্যান্ট ক্ষতিকর ফ্রি র‍্যাডিক্যাল রোধ করে, ঠেকায় হৃদরোগ, ফুসফুস ও স্টোমাকের ক্যানসার, পেটের গণ্ডগোল।
advertisement
11/12
উচ্চ রক্তচাপ কমায়-- গবেষণায় প্রমাণিত, মুগ ডাল ব্লাড প্রেশার কমায়। মুগ ডালে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফাইবার যা উচ্চ রক্তচাপ কমাতে সক্ষম। কাজেই উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে মুগ ডাল খাওয়া উচিত।
advertisement
12/12
কোলেস্টেরল কমায়-- একাধিক গবেষণায় দেখা গিয়েছে, মুগ ডালে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা কমায়। ২৬টি গবেষণায় দেখা গিয়েছে, রোজ ১৩০ গ্রাম মুগ ডাল খেলে রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা কমে যায়। কাজেই, কোলেস্টেরলের রোগীরা নির্ভয়ে খান মুগ ডাল। বরং রোজের খাবারে মুগ ডাল থাকলে, কোলেস্টেরল কমবে ঝটপট।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Kidney Health: 'কিডনি' সুস্থ রাখতে কম সোডিয়াম,পটাশিয়াম খেতে হবে, 'কিডনি' ভাল রাখতে কোন দুই ডাল খাবেন? মটর-মুসুর নয় কিন্তু
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল