TRENDING:

Jungle Mahal Superfood: সস্তায় পুষ্টির ভাণ্ডার! জঙ্গলমহলের হাটে লাল পিঁপড়ের ডিম কিনতে লম্বা লাইন, 'সুপারফুড' কুরকুটের গুণাগুণ চমকপ্রদ

Last Updated:
Jungle Mahal Superfood: জঙ্গলমহলের হাটে এখন সবাইকে পাল্লা দিচ্ছে লাল পিঁপড়ের ডিম। যা কুরকুট নামে পরিচিত। একসময় আদিবাসী সম্প্রদায়ের খিদের সম্বল ছিল কুরকুট, আজ তার ওষধি গুণের জন্য বহু মানুষ আসছে কিনতে। কী এর গুণাগুণ?
advertisement
1/6
সস্তায় পুষ্টির ভাণ্ডার! জঙ্গলমহলের হাটে লাল পিঁপড়ের ডিম কিনতে লম্বা লাইন
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> জঙ্গলমহলের গ্রামীণ হাটগুলিতে এখন নজর কাড়ছে এক বিশেষ খাবার—নালসে পিঁপড়ের ডিম, স্থানীয় ভাষায় যাকে বলা হয় কুরকুট। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের শালবনী, ভাদুতলা-সহ বিভিন্ন এলাকার হাটে সামান্য দামে বিক্রি হচ্ছে এই কুরকুট। সাধারণত ধনেপাতার সঙ্গে বেঁধে বিক্রি করা হয়, যা ক্রেতাদের কাছে আকর্ষণ বাড়াচ্ছে। একসময় অনাহার ও দুর্ভিক্ষপীড়িত মানুষের ভরসা হলেও আজ নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে এই ঐতিহ্যবাহী খাবার।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
advertisement
2/6
মূলত শাল গাছ থেকে সংগ্রহ করা হয় লাল পিঁপড়ে ও তাদের ডিম। শীতকালেই কুরকুটের জোগান ও চাহিদা সবচেয়ে বেশি থাকে। বহু বছর ধরে জঙ্গলমহলের আদিবাসী ও প্রান্তিক মানুষের খাদ্যতালিকায় এর বিশেষ স্থান ছিল। বর্তমানে সেই গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের মধ্যেও কুরকুটের কদর বাড়ছে।
advertisement
3/6
খাবারের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই কুরকুট। বনঘেরা গ্রামের বহু পরিবার এখন কুরকুট সংগ্রহ ও বিক্রির মাধ্যমে রোজগার করছেন। গ্রামীণ হাটে ভাল দাম পাওয়ায় এটি অনেকের বিকল্প জীবিকার পথ খুলে দিয়েছে।
advertisement
4/6
বিশেষজ্ঞ পুষ্টিবিদ শ্রাবন্তী পাইন বলেন, কুরকুট শুধুই খাবার নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে প্রচুর ভিটামিন সি ও ক্যালসিয়াম। সাধারণ সর্দি-কাশি, শিশুদের কাশি ও দুর্বলতা দূর করতে এটি অত্যন্ত উপকারী। ফুসফুসের সমস্যা ও হাঁপানির ক্ষেত্রেও কুরকুটের কার্যকারিতা রয়েছে বলে মনে করেন পুষ্টিবিদরা।
advertisement
5/6
ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে শীতকালে এবং শীতের শেষের দিকে শরীরকে সুস্থ রাখতে কুরকুট বড় সহায়ক। ঠান্ডাজনিত অসুখ প্রতিরোধে এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ।
advertisement
6/6
(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)" width="1500" height="1000" /> একসময় ক্ষুধা নিবারণের একমাত্র উপায় হলেও আজ কুরকুট হয়ে উঠেছে পুষ্টি ও জীবিকার প্রতীক। গ্রামীণ হাটে এর ভালো বিক্রি প্রমাণ করে, জঙ্গলমহলের এই ঐতিহ্যবাহী খাবার নতুন প্রজন্মের কাছেও ধীরে ধীরে গ্রহণযোগ্যতা পাচ্ছে।(তথ্য ও ছবি: রঞ্জন চন্দ)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jungle Mahal Superfood: সস্তায় পুষ্টির ভাণ্ডার! জঙ্গলমহলের হাটে লাল পিঁপড়ের ডিম কিনতে লম্বা লাইন, 'সুপারফুড' কুরকুটের গুণাগুণ চমকপ্রদ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল