TRENDING:

Jhargram Tourism: কলকাতার কাছেই ‘ময়ূরের গ্রাম’! বাড়ির উঠোনে পেখম ধরা দেখতে ঘুরে আসুন আজই, মুহূর্তের মধ্যে ভাল হয়ে যাবে মন

Last Updated:
Jhargram Tourism: কলকাতার খুব কাছেই রয়েছে এমন এক গ্রাম যেখানে বাড়ির উঠোনে দেখা মেলে জাতীয় পাখির। এই গ্রাম কেন পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে, জানুন।
advertisement
1/5
কলকাতার কাছেই ‘ময়ূরের গ্রাম’! বাড়ির উঠোনে পেখম ধরা দেখতে ঘুরে আসুন আজই, মুহূর্তের মধ্যে ভাল হয়ে যাবে মন
শীতের সময় অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান। তবে শুধু শীত নয়, বসন্তেও ভ্রমণ পিপাসুদের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে দেখা যায়। আবার অনেকের ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকলেও সময়ের অভাবে যেতে পারেন না। এই সকল মানুষদের জন্য কলকাতা থেকে নামমাত্র দূরে এমন একটি গ্রামের খোঁজ আমরা দিতে চলেছি, যে গ্রামে জঙ্গল, বাড়ির উঠোনে ঘুরে বেড়ায় ময়ূর। যে গ্রামে একবার পা রাখলে আর ফিরে আসতে মন চাইবে না গ্যারান্টি।
advertisement
2/5
কলকাতা থেকে নামমাত্র দূরে এমন প্রাণ জুড়ানো গ্রামটি হল খুদিমহুল। এই গ্রামের পার্শ্ববর্তী জঙ্গল এলাকায় ময়ূর ঘুরে বেড়ানোর পাশাপাশি বাড়ির উঠোনেও ময়ূর ঘুরে বেড়াতে দেখা যায়। পাশাপাশি এই গ্রাম থেকে কিছুটা দূরে বুড়িঝোড়ের কাছাকাছি আরও কয়েকটি গ্রাম রয়েছে যেগুলিতেও বাড়ির উঠোনে ময়ূর ঘুরে বেড়াতে দেখা যায়।
advertisement
3/5
স্বাভাবিকভাবেই এই সকল গ্রামে পা রাখলে ময়ূরের সঙ্গে সেলফি তোলার সুযোগ রয়েছে। আবার যারা ময়ূর পছন্দ করেন তাদের ময়ূর দেখার জন্য কোনও চিড়িয়াখানা অথবা পাখিরালয় যাওয়ার প্রয়োজন নেই।
advertisement
4/5
এখন হয়তো ভাবছেন এমন গ্রাম কোথায় রয়েছে, তাও আবার কলকাতা থেকে নামমাত্র দূরে! বাড়ির উঠোনে ময়ূর ঘুরে বেড়ানোর এমন গ্রামগুলি রয়েছে ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড় যাওয়ার পথে এই সকল গ্রামগুলি পড়ে। এছাড়াও ঝাড়গ্রামের এই সকল জায়গা ঘুরতে গেলে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়, যে সকল প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় সমুদ্রের সৌন্দর্যের থেকে কম কিছু নয়।
advertisement
5/5
কলকাতা থেকে ঝাড়গ্রাম শহরের দূরত্ব ১৭০ কিলোমিটার। সেখান থেকে বেলপাহাড়ির দূরত্ব ৪০ কিলোমিটার। আবার বেলপাহাড়ি থেকে কাঁকড়াঝোড়ের দূরত্ব ২৪ কিলোমিটার। আর এই সামান্য পথ অতিক্রম করলেই যেসকল প্রাকৃতিক সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে তার পাগল করে দেওয়ার মতোই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Jhargram Tourism: কলকাতার কাছেই ‘ময়ূরের গ্রাম’! বাড়ির উঠোনে পেখম ধরা দেখতে ঘুরে আসুন আজই, মুহূর্তের মধ্যে ভাল হয়ে যাবে মন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল