Mayapur ISKCON: গৌরপূর্ণিমায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে হরিনামে মুখরিত মায়াপুর, শুরু ইসকনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা
- Reported by:Mainak Debnath
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Mayapur ISKCON: ভক্তিমূলক আবহ, কীর্তন, শাস্ত্র পাঠ ও আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে আগামী সাত দিন নবদ্বীপের বিভিন্ন লীলাস্থান পরিভ্রমণ করবেন ভক্তরা। প্রতি বছরের মতো এবছরও এই পরিক্রমাকে কেন্দ্র করে মায়াপুর ও নবদ্বীপ এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।
advertisement
1/6

গৌড় পূর্ণিমা তথা চৈতন্য মহাপ্রভু-র ৫৪০তম আবির্ভাব তিথি উপলক্ষে বৃহস্পতিবার থেকে শুরু হলো ইসকন মায়াপুরের উদ্যোগে ঐতিহ্যবাহী সাতদিনব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা।ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ
advertisement
2/6
ইসকন মায়াপুর প্রাঙ্গন থেকে হাজারো ভক্তের কণ্ঠে হরেকৃষ্ণ মহামন্ত্র ধ্বনিতে মুখরিত পরিবেশের মধ্য দিয়ে সূচনা হয় এই আধ্যাত্মিক যাত্রার।
advertisement
3/6
দেশ-বিদেশ থেকে আগত কয়েক হাজার ভক্ত অংশ নিয়েছেন এবারের পরিক্রমায়। ইসকন সূত্রে জানা গেছে, সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পরিক্রমাটি মোট সাতটি গ্রুপে বিভক্ত করা হয়েছে।
advertisement
4/6
প্রতিটি দলে নির্দিষ্ট সংখ্যক ভক্তের পাশাপাশি স্বেচ্ছাসেবক ও নিরাপত্তারক্ষী নিয়োজিত রয়েছেন। ভক্তদের জন্য নির্ধারিত স্থানে প্রসাদ বিতরণেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
advertisement
5/6
ভক্তিমূলক আবহ, কীর্তন, শাস্ত্র পাঠ ও আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে আগামী সাত দিন নবদ্বীপের বিভিন্ন লীলাস্থান পরিভ্রমণ করবেন ভক্তরা।
advertisement
6/6
প্রতি বছরের মতো এবছরও এই পরিক্রমাকে কেন্দ্র করে মায়াপুর ও নবদ্বীপ এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Mayapur ISKCON: গৌরপূর্ণিমায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে হরিনামে মুখরিত মায়াপুর, শুরু ইসকনের নবদ্বীপ মণ্ডল পরিক্রমা