Howrah Tourism: ওপারে তিলোত্তমা, নদীতে কেয়াপাতার মতো জলযান! সৌন্দর্যে পয়লা নম্বরে হুগলি নদীর এই ঘাট, অল্প সময়ে ভ্রমণের সেরা ঠিকানা
- Reported by:RAKESH MAITY
- Published by:Madhab Das
Last Updated:
Howrah Tourism: গঙ্গার ঢেউয়ের দোলায় ভেসে চলা জলযানগুলো ঠিক যেন কেয়া পাতার মতো লাগে! ওপারে তিলোত্তমা কলকাতার ছবির মতো রূপ, দুইয়ের মেলবন্ধনে অনন্য হুগলি নদীর এই ঘাট। অল্প সময়ের ট্রিপে মন ভাল করতে কেন এখানে ভিড় বাড়ছে? জানুন বিস্তারিত
advertisement
1/5

নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হুগলি নদীর পশ্চিম পাড়ের এই ঘাটে মানুষ ভিড় জমাচ্ছে। এখানে নদীর আরও বেশি সৌন্দর্য ধরা পড়ে। নদীর অস্থির জল তার উপর কেয়া পাতার মতো ভাসছে জলযান। ওপারে ছবির মতো কলকাতা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
এই ঘাট থেকে খুব কাছেই বিদ্যাসাগর সেতু অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু। সেই দৃশ্যই বেশি করে আকৃষ্ট করে মানুষের মন। তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ হাজির হচ্ছে এখানে।
advertisement
3/5
হাতে অল্প সময় থাকেলই নদী পাড়ে সময় কাটানোর অন্য অভিজ্ঞতা এখানে। নিরিবিলি শান্ত পরিবেশে সময় কাটাতে। ব্যস্ত শহরের নানা প্রান্ত থেকে এখানে মানুষ হাজির হচ্ছে।।
advertisement
4/5
নদী পাড়ের দমকা হাওয়া এবং নয়নবিরাম দৃশ্য মনে যোগায় অন্য অনুভূতি। খুব সামান্য সময়ের উপস্থিতিতে মানসিক শান্তি। দুপুরের পর থেকে বেশি উপস্থিতি এখানে।
advertisement
5/5
নিরিবিলি নদীর সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি পড়ন্ত বিকেলে নদীর সৌন্দর্য মুঠোফোনবন্দি করতে একাংশের মানুষের উপস্থিতি এখানে। নদী পাড়ে এমন মনোরম পরিবেশ অল্প কিছু সময়ে মনে শান্তি মেলবে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Howrah Tourism: ওপারে তিলোত্তমা, নদীতে কেয়াপাতার মতো জলযান! সৌন্দর্যে পয়লা নম্বরে হুগলি নদীর এই ঘাট, অল্প সময়ে ভ্রমণের সেরা ঠিকানা