TRENDING:

Homecare Tips: সাদা জামার দাগ কিছুতেই উঠছে না? এই টোটকায় কয়েক মিনিটে দাগ তুলুন

Last Updated:
Homecare Tips: সাদা জামায় দাগের ভয়ে অনেকেই পরতে চান না? তবে চিন্তার কিছু নেই, দাগ উঠে এই নিয়মে ফের ঝকঝকে হবে সাদা পোশাক!
advertisement
1/5
সাদা জামার দাগ কিছুতেই উঠছে না? এই টোটকায় কয়েক মিনিটে দাগ তুলুন
সাদা জামা পরতে সকলেই ভালবাসেন। অনেক সময় সাদা পোশাকে বিয়ে বাড়ির তেল মশলাদার খাবার পড়ে। ভাল করে কাচার পরেও সেই দাগ উঠতে চায় না। কী উপায় ব্যবহার করলে দাগ সহজেই উঠবে, জানালেন বিশেষজ্ঞ ঝুমকি সাহা।
advertisement
2/5
বেকিং সোডা পুরোনো দাগ তোলার ক্ষেত্রে দারুণ কার্যকরী। বিশেষ করে ঘামের দাগ বা খাবারের দাগ তোলার হলে বেকিং সোডা একটি অন্যতম সমাধান। জল ও বেকিং সোডার গাঢ় মিশ্রণ এক্ষেত্রে কার্যকরী।
advertisement
3/5
সাদা ভিনিগার জামা কাপড়ের দাগ তুলে দেয়। যতটা ভিনিগার নেওয়া হবে তার সঙ্গে তিন গুণ জল মেশাতে হবে। এরপর দাগ লাগা পোশাকটিকে আধঘণ্টা ভিজিয়ে রেখে, কেচে নিলেই কেল্লাফতে।
advertisement
4/5
কাপড়ের যে স্থানে মশলার দাগ লেগেছে সেখানে কিছুক্ষণ লেবু দিয়ে ঘষে রোদে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিলেই দাগ চলে যাবে।
advertisement
5/5
ঝুমকি সাহা জানান, " সাদা পোশাকের প্রতি দুর্বলতা সকলের। কিন্তু দাগ লেগে যাওয়ার ভয় থাকে। তবে ঘরোয়া উপায়ে দাগ তোলা যায়। শুধু নিয়ম জানতে হবে। গ্লিসারিন দিয়েও দাগ তোলা সম্ভব। "
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Homecare Tips: সাদা জামার দাগ কিছুতেই উঠছে না? এই টোটকায় কয়েক মিনিটে দাগ তুলুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল