TRENDING:

Health Tips: ওজন কমাতে ব্রাউন ব্রেড খান? বাজার থেকে আসল পাউরুটি কিনছেন তো? কীভাবে বুঝবেন কোনটা নকল? জানুন

Last Updated:
Health Tips: বাজার থেকে যে ব্রাউন ব্রেড কিনে বাড়িতে ফিরছেন স্বাস্থ্যকর ভেবে, তা আদৌ খাঁটি তো? কীভাবে আসল নকলের পার্থক্য বুঝবেন? জানুন...
advertisement
1/9
ওজন কমাতে ব্রাউন ব্রেড খান? বাজার থেকে আসলটা কিনছেন তো? কীভাবে বুঝবেন কোনটা নকল?
*ওজন কমাবেন বলে রোজ ব্রাউন ব্রেড খান? বাজার থেকে যে পাউরুটি কিনছেন, তা খাঁটি কিনা কীভাবে বুঝবেন? সংগৃহীত ছবি।
advertisement
2/9
*বাঙালি প্রাতরাশে লুচি, পরোটা খেতেই পছন্দ করে। কিন্তু স্বাস্থ্য সচেতনতার জন্য এখন অনেকেই পাউরুটি খান। সাদা পাউরুটি বা মিল্ক ব্রেডের জায়গায় খয়েরি রঙা পাউরুটি বা ব্রাউন ব্রেড এখন বেশি পছন্দ করছে নয়া প্রজন্ম। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*সাদা পাউরুটি ময়দা দিয়ে তৈরি হয়। সাদা পাউরুটিতে শর্করার মাত্রা বেশি থাকে, তাই ডায়াবেটিসের রোগীদের এই পাউরুটি না খাওয়াই ভাল। যদিও ব্রাউন ব্রেড তৈরি হয় আটা দিয়ে। তাই ব্রাউন ব্রেড রোজ খেলে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*কিন্তু বাজার থেকে যে ব্রাউন ব্রেড কিনে বাড়ি ফিরছেন স্বাস্থ্যকর ভেবে, তা আদৌ খাঁটি তো? সংগৃহীত ছবি।
advertisement
5/9
*পুষ্টিবিদ জানিয়েছেন, স্থানীয় বেকারির ব্রাউন ব্রেড সবসময়ে খাঁটি হয় না। তাতে বেঞ্জয়েল পারক্সাইড, ক্লোরিন ডাই-অক্সাইড এবং পটাশিয়াম ব্রোমেটের মতো রাসায়নিক মেশানো থাকে, যা পেটের জন্য ভাল নয়। অনেক সময় সাধারণ পাউরুটিতে রং মিশিয়ে তাকে ব্রাউন ব্রেড বলে চালিয়ে দেওয়া হয়। সেই কৃত্রিম রঙ শরীরে গেলে নানা ক্ষতির সম্ভাবনা থাকে। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*কম দামী নয়, নামী ব্র্যান্ডের ব্রাউন ব্রেড কেনারই পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদ। উপাদান যাচাই করে তবেই কিনতে হবে এই খয়েরি পাউরুটি। ব্রাউন ব্রেডে শর্করার মাত্রা খুবই কম থাকে। যে পাউরুটি কিনছেন তাতে চিনির পরিমাণ বেশি হলে বুঝতে হবে সেটি আসল ব্রাউন ব্রেড নয়। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*মিল্ক ব্রেড বা সাদা পাউরুটি নরম স্পঞ্জের মতো হয়, ব্রাউন ব্রেড তুলনামূলক ভাবে শক্ত হয়। ব্রাউন ব্রেডের রং গাঢ় হয়। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*ব্রাউন ব্রেড আটা দিয়ে তৈরি। ব্রাউন ব্রেডে প্রচুর পরিমাণে থাকে ভিটামিন বি৬, ভিটামিন ই, ম্যাগনেশিয়াম, ফোলিক অ্যাসিড, জিঙ্ক ও কপার। ফাইবার সমৃদ্ধ ব্রাউন ব্রেড শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ করতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*যদি দেখেন ব্রাউন ব্রেডের উপাদানে ময়দা লেখা রয়েছে, তাহলে বুঝতে হবে সেটি আসল ব্রাউন ব্রেড নয়। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: ওজন কমাতে ব্রাউন ব্রেড খান? বাজার থেকে আসল পাউরুটি কিনছেন তো? কীভাবে বুঝবেন কোনটা নকল? জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল