TRENDING:

Holi 2026 Trip: খুব কম বাজেটে দোলে প্রচুর 'মস্তি', বীরভূমের 'এই' কয়েকটি জায়গা সেরা ঠিকানা, ঘুরে আসুন

Last Updated:
Holi 2026 Trip: হাতে খুব অল্প সময়, বাজেটও একেবারেই বেশি নয়? তাহলে এই বসন্ত উৎসবে পর পর দু'দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন বীরভূমের কিছু জায়গায়। সেরা কয়েকটি ঠিকানা জানুন...
advertisement
1/5
খুব কম বাজেটে দোলে প্রচুর 'মস্তি', বীরভূমের 'এই' কয়েকটি জায়গা সেরা ঠিকানা, ঘুরে আসুন
*বীরভূম, সৌভিক রায়: বসন্ত উৎসব মানেই রঙিন আবির ও রং খেলায় মেতে ওঠা। আর বসন্ত উৎসব বললেই প্রথমেই মাথায় আসে লাল মাটির জেলা বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের কথা। তবে এই বছর বোলপুর শান্তিনিকেতনে বিগত কয়েক বছরের মতন দোলের দিন বসন্ত উৎসব পালন করবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। সোনাঝুরির হাট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
advertisement
2/5
*তবে এই বসন্ত উৎসবে যদি আপনি বীরভূম ভ্রমণের জন্য আসেন এবং চাইছেন খুব কম টাকার মধ্যে বীরভূম ভ্রমণ করবেন তাহলে এই কয়েকটি জায়গা আপনি বেছে নিতে পারেন। প্রথমেই ঘুরে আসুন কবিগুরুর বোলপুর শান্তিনিকেতন। দোলের দিন শান্তিনিকেতন প্রাঙ্গণে বসন্ত উৎসব পালিত না হলেও, বোলপুরের বিভিন্ন জায়গায় কবিগুরুর স্মৃতি বিজড়িত এই বসন্ত উৎসব পালন করা হবে সেখানে আপনি আবির খেলায় মেতে উঠতে পারেন।
advertisement
3/5
*পাশাপাশি আপনি পৌঁছে যেতে পারেন সাধক বামদেবের তীর্থভূমি তারাপীঠ মন্দির। সেখানে আপনি মা তারার আশীর্বাদ নিয়ে আবির খেলায় মত্ত হতে পারেন। তাছাড়াও সেখান থেকে কিছু দূরে রয়েছে বীরচন্দ্রপুর গ্রাম, সেখান থেকেও ঘুরে আসতে পারেন টোটো ভাড়া করে মাত্র কিছু টাকার বিনিময়ে।
advertisement
4/5
*যদি আপনার রাজবাড়ি অথবা জমিদার বাড়ি ভালবাসেন তাহলে অবশ্যই যেতে পারেন বোলপুর শান্তিনিকেতনের খুব কাছে অবস্থিত রায়পুর জমিদার বাড়ি, ও সুরুল জমিদার বাড়ি। এখানে গেলে আপনি অনুভব করতে পারবেন বহু বছর আগে কেমন ছিল জমিদারদের বসবাসের ঠিকানা। ছুঁয়ে অনুভব করতে পারবেন নানা অজানা ইতিহাস।
advertisement
5/5
*বীরভূমে রয়েছে মোট পাঁচটি সতীপীঠ। যেগুলি হল বোলপুর কঙ্কালীতলা, বক্রেশ্বর, নলহাটির নলাটেশ্বরী, সাঁইথিয়া নন্দীকেশ্বরী ও লাভপুরের ফুল্লরা। আপনি বীরভূমের রামপুরহাট রেলওয়ে স্টেশন পৌঁছে যে কোনও অটো ভাড়া করে এই পাঁচটি সতীপীঠ অনায়াসেই ঘুরে নিতে পারেন। খুব কম বাজেটের মধ্যে এই সমস্ত জায়গা হতে পারে আপনার বসন্ত উৎসবে ভ্রমণের সেরা ডেস্টিনেশন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2026 Trip: খুব কম বাজেটে দোলে প্রচুর 'মস্তি', বীরভূমের 'এই' কয়েকটি জায়গা সেরা ঠিকানা, ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল