TRENDING:

Holi 2026: রং-এর ভয়ে হোলি খেলবেন না? চিন্তা ভুলে যান! ৫ মিনিটেই উঠে যাবে মুখের সব রং,উপায় বললেন চর্ম বিশেষজ্ঞ

Last Updated:
দোল মানেই রং! চোখে-মুখে লাল-নীল। কিন্তু পরের দিন অফিস বা স্কুল-কলেজ! মুখে রং নিয়ে যাবেন কীভাবে? চিন্তা করবেন না! সহজ ট্রিকসেই উঠবে মুখের সব রং
advertisement
1/7
রং-এর ভয়ে হোলি খেলবেন না? চিন্তা ভুলে যান! ৫ মিনিটেই উঠে যাবে মুখের সব রং, কীভাবে?
দোল উৎসব মানেই রঙের উচ্ছ্বাস, আনন্দ আর আবিরের রঙিন ছোঁয়া। কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে, কীভাবে তুলবেন দোলের জেদি রং? চর্ম বিশেষজ্ঞ চিকিৎসক রঞ্জিত ধর জানান, সামান্য সচেতনতা ও ঘরোয়া কিছু উপায় মেনে চললেই দোলের রং সহজেই তোলা সম্ভব।
advertisement
2/7
চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ, রং খেলতে যাওয়ার আগে শরীর ও মুখে ভাল করে নারকেল তেল বা অলিভ অয়েল মেখে নিন। এতে ত্বকের উপর একটি সুরক্ষাবলয় তৈরি হয় এবং রং সরাসরি ত্বকের গভীরে ঢুকতে পারে না। একইভাবে চুলেও তেল লাগিয়ে রাখলে রং কম বসে।
advertisement
3/7
রং খেলার পর প্রথমেই শুকনো আবির ঝেড়ে ফেলতে হবে। তার পর উষ্ণ গরম জলে হালকা সাবান বা বেবি শ্যাম্পু মিশিয়ে ধীরে ধীরে ধুতে হবে। খুব বেশি ঘষাঘষি করলে ত্বকে জ্বালা বা র‍্যাশ হতে পারে।
advertisement
4/7
বিশেষজ্ঞরা বলছেন, বেসন, দই ও অল্প হলুদের মিশ্রণ প্রাকৃতিক উপায়ে রং তুলতে সাহায্য করে। এ ছাড়া লেবুর রস ও মধুর মিশ্রণও কার্যকর হতে পারে।
advertisement
5/7
লের ক্ষেত্রে একবারে শক্তিশালী শ্যাম্পু ব্যবহার না করে প্রথমে সাধারণ জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর পর মাইল্ড শ্যাম্পু ব্যবহার করা ভাল। প্রয়োজনে কন্ডিশনার ব্যবহার করলে চুলের শুষ্কতা কমে।
advertisement
6/7
অনেকেই রং তুলতে কেরোসিন, ডিটারজেন্ট বা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করেন, যা ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকরা এমন পদ্ধতি সম্পূর্ণ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।
advertisement
7/7
সর্বোপরি, প্রাকৃতিক বা অর্গানিক রং ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। সচেতনতা ও সঠিক পরিচর্যার মাধ্যমে দোলের রঙিন আনন্দের পরও ত্বক ও চুল থাকবে সুস্থ ও সতেজ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Holi 2026: রং-এর ভয়ে হোলি খেলবেন না? চিন্তা ভুলে যান! ৫ মিনিটেই উঠে যাবে মুখের সব রং,উপায় বললেন চর্ম বিশেষজ্ঞ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল