Uric Acid Home Remedies: ১ গ্লাস জলে ১ চিমটে এই মশলা! বা ১ চামচ এই দানা! শরীর থেকে শুষে নেবে বিষাক্ত ইউরিক অ্যাসিডকে! পায়ের পাতায় ব্যথার দিন শেষ!
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Uric Acid Home Remedies:যাঁদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রবণতা আছে, তাঁদের ডায়েটের বিষয়ে বিশেষ সতর্কতা নিতে হবে৷ একইসঙ্গে পালন করতে হবে কিছু সহজ নিয়ম৷ সকাল সকাল সেই নিয়মগুলি মেনে চললেই শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা সঠিক থাকবে৷
advertisement
1/7

শরীরে বর্জ্য হিসেবে জমা হওয়া ইউরিক অ্যাসিডের অধিকাংশটাই প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়৷ কিন্তু অনেক সময়েই সেই প্রক্রিয়ায় বাধা পড়ে৷ ফলে শরীরের বিভিন্ন জয়েন্টে, কিডনিতে জমতে থাকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড৷ দেখা দেয় গাঁটে ব্যথা থেকে শুরু করে কিডনি স্টোনের মতো সমস্যা৷
advertisement
2/7
যাঁদের শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার প্রবণতা আছে, তাঁদের ডায়েটের বিষয়ে বিশেষ সতর্কতা নিতে হবে৷ একইসঙ্গে পালন করতে হবে কিছু সহজ নিয়ম৷ সকাল সকাল সেই নিয়মগুলি মেনে চললেই শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা সঠিক থাকবে৷ বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
advertisement
3/7
সকালে ঘুম থেকে উঠে সম্ভব হলে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন৷ এই অভ্যাসের ফলে শরীর থেকে ইউরিক অ্যাসিডের ফিল্টারেশন প্রক্রিয়া বজায় থাকে৷ বর্জ্য হিসেবে বাড়তি ইউরিক অ্যাসিড জমতে পারে না শরীরে৷ নিয়মিত বেরিয়ে যায় মূত্রের সঙ্গে৷
advertisement
4/7
এক গ্লাস লেবুর রসে আদার রস এবং এক চিমটে বিটনুন মিশিয়ে পান করুন সকালে খালি পেটে৷ এই পানীয়ের ভেষজ গুণ শরীর থেকে টক্সিন বা বিষাক্ত জিনিস দূর করে৷ তার মধ্যেই পড়ে ইউরিক অ্যাসিডও৷ এই বর্জ্যকেও শরীর থেকে টেনে বার করে লেবুর রসের ওষধি গুণ৷
advertisement
5/7
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ১ বা ২ গ্লাস জল পান করুন৷ ইউরিক অ্যাসিড দূর করতে এই ঘরোয়া টোটকাও অত্যন্ত উপকারী৷ শরীর থেকে বর্জ্য হিসেবে ইউরিক অ্যাসিড বেরিয়ে যাবে নিয়মিত প্রক্রিয়ায়৷
advertisement
6/7
সাদা জল পান না করে সকালে খালি পেটে পান করুন এক চিমটে হলুদ মেশানো জল৷ হলুদের বদলে মেশাতে পারেন এক চামচ মেথিদানাও৷ রাতভর মেথি ভিজিয়ে রাখা জল ছেঁকে নিয়ে সকালে পান করুন৷ এই টোটকায় একদিকে যেমন ইউরিক অ্যাসিড বেরিয়ে যাবে৷ অন্যদিকে শরীরে ইউরিক অ্যাসিড তৈরিও হবে কম৷
advertisement
7/7
ইউরিক অ্যাসিডের সমস্যায় ডাক্তারের প্রেসক্রাইবড ওষুধ খেতে ভুলবেন না৷ সেইসঙ্গে পুষ্টিবিদ বা ডাক্তারের পরামর্শ মতোই ঘরোয়া টোটকা অনুসরণ করুন৷ যাতে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যায়, সে বিষয়েও খেয়াল রাখুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Uric Acid Home Remedies: ১ গ্লাস জলে ১ চিমটে এই মশলা! বা ১ চামচ এই দানা! শরীর থেকে শুষে নেবে বিষাক্ত ইউরিক অ্যাসিডকে! পায়ের পাতায় ব্যথার দিন শেষ!