Health Tips: বিষ তেতো! দেখলেই নাক সিঁটকান! কিন্তু রোজ রাতে ভিজিয়ে সকালে এক চুমুক... ব্যাস, কঠিন রোগ উধাও
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Health Tips: সোজা লম্বা কাণ্ড, মোটা ছাল। ম্যালেরিয়া, ডায়াবেটিস থেকে লিভারের যে কোনও সমস্যায় ম্যাজিকের মতো কাজ করে
advertisement
1/5

দীপঙ্কর ঘোষ জানান "চিরতা শুধু শরীরের জন্যই নয়, মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের জন্য দারুণ কার্যকরী। এটা স্নায়ুতন্ত্রকে শিথিল করতে সাহায্য করে, পুষ্টি জোগায়। তীব্র চাপ এবং উদ্বেগের চিকিৎসার পাশাপাশি খিঁচুনি নিরাময়েও সাহায্য করে।"
advertisement
2/5
চিরতা স্বাদে তেতো। তাই এটি করলা বা নিমের মত রক্ত পরিশোধক হিসেবেও কাজ করে। চিরতা ভেজানো জল খেলে ত্বকের সমস্যা ফুসকুড়ি, চুলকানি, জ্বালাপোড়া এবং লালচে ভাব দূর হয়।
advertisement
3/5
ডায়াবেটিস রোগীদের জন্য চিরতার জল বেশ উপকারী। চিরতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া চিরতার জল রক্তে কোলেস্টেরলের পরিমাণও কম করে।
advertisement
4/5
শীতে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, সর্দি কাশির সঙ্গে আরও নানা রকম সমস্যা হয়। চিরতা এক্ষেত্রে দারুণ উপকারী।
advertisement
5/5
চিরতা লিভারের বিভিন্ন সমস্যার জন্যেও ভাল৷ ফ্যাটি লিভার, লিভার সংক্রান্ত অনেক রোগ নিরাময় করে চিরতা। চিরতা খুব ভাল একটি লিভার ডিটক্সিফায়ার। কোষ্ঠকাঠিন্য দূর করতে চিরতার জল দারুণ কাজের।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: বিষ তেতো! দেখলেই নাক সিঁটকান! কিন্তু রোজ রাতে ভিজিয়ে সকালে এক চুমুক... ব্যাস, কঠিন রোগ উধাও