Health Tips: খই মোটেই হেলাফেলার নয়! কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি! কমে কোলেস্টেরল! শুধু জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম
- Reported by:Sarthak Pandit
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Health Benefits of Khoi: কোথাও যাওয়ার হলে সহজেই সঙ্গে রাখা যায় খই। দামেও আয়ত্তের মধ্যেই চালজাত এই পুষ্টিকর খাবার।
advertisement
1/9

খইকে পুজো-পার্বণের খাবার হিসাবেই দেখা হয় সাধারণত। তবে বহু বাঙালির প্রাতরাশে খই খাওয়ার চল রয়েছে। চিঁড়ে-গুড়-খই মেখে নিয়ে তৈরি হয় সুস্বাদু জলখাবার।
advertisement
2/9
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, এই খই খাবার হিসাবেও অনেকটা হালকা এটি। তাই হজম নিয়ে চিন্তিত হতে হয় না। এছাড়া এতে রয়েছে একাধিক পুষ্টিগুণ।
advertisement
3/9
খইয়ের মধ্যে রয়েছে শরীরের জন্য জরুরি নানা বায়োঅ্যাক্টিভ। যেগুলি ক্যান্সার, হৃদরোগ এবং অন্যান্য রোগের ঝুঁকি কমিয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে দারুণ ভাবে সাহায্য করে।
advertisement
4/9
খইয়ের মধ্যে আয়রন রয়েছে বেশ অনেকটা। যা ভাতের থেকেও পরিমাণে বেশ অনেক বেশি। ধান বালিতে ভেজে খই বানানোর প্রক্রিয়ায় আয়রন বেশ অনেকটা বেড়ে যায়।
advertisement
5/9
পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, সেলেনিয়াম খনিজ উপাদান রয়েছে খইয়ের মধ্যে। এছাড়া ১০০ গ্রাম খইয়ে মধ্যে ১০ গ্রামের মতন প্রোটিনও পাওয়া যায়।
advertisement
6/9
খইয়ের মধ্যে থাকা শর্করাকে দেখে অযথা ভয় পাওয়ার কারণ নেই। বরং খইয়ের শর্করাটুকু শরীরের দৈনিক শর্করার যে চাহিদার যোগান হিসাবে নিরাপদ এবং স্বাস্থ্যকর।
advertisement
7/9
খইয়ের মধ্যে সামান্য কিছু ফাইবার ও পাওয়া যায়। ফলে খই হজমে সহায়ক। তাই এটি খেলে ওজন কমানোর ক্ষেত্রেও অনেকটা লাভ পাওয়া যায়।
advertisement
8/9
রাইবোফ্ল্যাভিন, থিয়ামিন, নায়াসিন এবং প্যান্টোথেনিক অ্যাসিডের ভিটামিন-B, C, A রয়েছে এই খইয়ের মধ্যে। খইয়ে থাকা মাইক্রো নিউট্রিয়েন্ট্স ত্বক ভাল রাখে।
advertisement
9/9
খই মাইক্রোবায়াল এবং প্যাথোজেন বাড়তে দেয় না। ওই ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে নানা রোগের কারণ হয়ে দাঁড়ায়। তাই এই হবেই বেশ উপকারে লাগে এই খই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Tips: খই মোটেই হেলাফেলার নয়! কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি! কমে কোলেস্টেরল! শুধু জানতে হবে খাওয়ার সঠিক নিয়ম