Child Health Care: শিশুর বুকে কফ জমছে? আজই করুন এই ছোট্ট কাজ! নিমেষেই আরাম...
- Published by:Rachana Majumder
- trending-desk
Last Updated:
সরষের তেলে লবঙ্গ, গোলমরিচ, রসুন, ও মেথি দিয়ে সেই তেল বাচ্চাদের মালিশ করলে পুরনো কফও গলে যায়।
advertisement
1/7

রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের স্বাভাবিক ভাবেই কম। ফলে, শীত পড়লে প্রায় সব শিশুই সর্দি-কাশির সমস্যা নিয়ে নাজেহাল হয়ে থাকে। কাউকে কাউকে সারা শীত তা কষ্ট দেয়। তবে, শুধু যে শীতেই এই সমস্যা হয়, এমনটা তো আর নয়। শীত যখন চলে যাওয়ার সময় আসে, তখন ঋতু পরিবর্তনের সময় আবার এই এক সমস্যা দেখা দেয় এই ঠান্ডা, এই গরম ক্ষণে ক্ষণে আবহাওয়ার বদলের ফলে।
advertisement
2/7
সর্দি-কাশির কারণে অনেক সময় শিশুদের বুকে কফ জমে থাকে। অনেক সময় এটি পরবর্তীতে বড় সমস্যা তৈরি করে। এমন পরিস্থিতিতে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তুলসী পাতা, পুদিনা পাতা, লবঙ্গ, রসুন এবং সরিষার তেলের মতো ঘরোয়া জিনিস ব্যবহার করে বাড়িতেই এই সমস্যা দূর করা যায়।
advertisement
3/7
শিশুদের বুকে জমে থাকা কফ দূর করতে এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। সরষের তেলে লবঙ্গ, গোলমরিচ, রসুন, ও মেথি দিয়ে সেই তেল বাচ্চাদের মালিশ করলে পুরনো কফও গলে যায়।
advertisement
4/7
কাশির সময় কফ জমার সমস্যা হলে কুমকুম, চিনি ও তুলসী পাতা জলে দিয়ে সেদ্ধ করে পান করানো যেতে পারে। এতে শিশুদের বুকে জমে থাকা কফ দূর হবে।
advertisement
5/7
শিশুরা সর্দি হলে প্রায়ই কাশিতে ভোগে। তারা সারা রাত ঘুমাতে পারে না। ঠান্ডা সরবত পান করলেও কফ জমতে থাকে। এমন অবস্থায় লবঙ্গ জল দিলে পুরনো জমে থাকা কফ গলে বেরিয়ে আসতে পারে।
advertisement
6/7
শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, সকলেরই এই সমস্যা রয়েছে। এমন অবস্থায় দুধে কাঁচা হলুদ ও কাঁচা আদা একসঙ্গে দিয়ে হালকা গরম দুধ পান করা উচিত। এটি অনেক পুরনো জমে থাকা কফও দূর করবে।চাইলে কেউ পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। এর জন্য পুদিনা পাতা পিষে এর রস বের করে গরম জলে ২ থেকে ৩ ফোঁটা মিশিয়ে পান করলে সর্দি-কাশি থেকে রেহাই পাওয়া যেতে পারে।
advertisement
7/7
রাতে ঘুমানোর সময় একটি প্যানে পান গরম করে বাচ্চাদের বুকে সারারাত রেখে দিতে হবে। এতে শিশুদের বুকে জমে থাকা পুরনো কফ দূর হতে পারে।এমনই কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে দূর করা যেতে পারে সর্দি এবং কাশি। তবে হ্যাঁ, এতেও যদি কাজ না হয়, তখন কিন্তু একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Child Health Care: শিশুর বুকে কফ জমছে? আজই করুন এই ছোট্ট কাজ! নিমেষেই আরাম...