High Blood Pressure Control: নামেই ছোট পাতা... ৫ মিনিটে বাগে আনে হাই প্রেশার! খাবার নিয়ম জানেন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ঘরোয়া কিছু জিনিসও আমাদের এই উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে৷ এই প্রতিবেদনে আমরা তেমনই একটি আয়ুর্বেদের ওষধি নিয়ে আলোচনা করব৷
advertisement
1/8

উচ্চ রক্তচাপ এখন প্রায় প্রতিটি পরিবারের সমস্যা৷ সে বয়স্ক ব্যক্তিই হোন কী তরুণ৷ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ তো প্রত্যেকেই খেয়ে থাকেন৷ কিন্তু, ঘরোয়া কিছু জিনিসও আমাদের এই উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারে৷ এই প্রতিবেদনে আমরা তেমনই একটি আয়ুর্বেদের ওষধি নিয়ে আলোচনা করব৷
advertisement
2/8
কথা হচ্ছে সজনে গাছের পাতা নিয়ে৷ সজনে গাছের ফুল, সজনে ডাঁটা অর্থাৎ, ফল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী, একথা আমরা প্রায় সকলেই জানি৷ কিন্তু, সজনে গাছের পাতাও যে কোনও মহৌষধের চেয়ে কম নয়, এ আমরা খুব কম জনই জানি৷
advertisement
3/8
আয়ুর্বেদে সজনে গাছের পাতাকে বলা হয় ওষুধের খনি। এর পাতা উচ্চ রক্তচাপের ক্ষেত্রে খুবই উপকারী বলে মনে করা হয়। রাঁচীর সুপরিচিত আয়ুর্বেদিক ডক্টর ভি কে পাণ্ডে জানাচ্ছেন, এই পাতা বাড়িতে এনে শুকিয়েও সংরক্ষণ করে রাখা যায় বেশ কিছু দিন। তারপরে এক বিশেষ মিশ্রণ তৈরি করে নিয়মিত পান করলে ফল মেলে হাতে হাতে৷
advertisement
4/8
ভি কে পাণ্ডে জানাচ্ছেন, এই পাতার জল দ্রুত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই পাতার বিশেষ জল তৈরি করতে, প্রথমে হাফ লিটার জল নিন৷ তারপরে তাতে কমপক্ষে ১০০ গ্রাম সজনে গাছের পাতা দিয়ে আধা ঘণ্টা সেদ্ধ করুন। এরপর জলটি ছেঁকে নিন। তারপরে সেই জলকে একটু ঠান্ডা করে পান করুন। এতে ৫ মিনিটের মধ্যেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে শুরু করে।
advertisement
5/8
ভি কে পাণ্ডে জানাচ্ছেন, সজনে গাছের পাতায় প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে৷ এছাড়া, এতে থাকা বিভিন্ন উপাদান আমাদের শরীরে নুনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে৷
advertisement
6/8
তবে ভি কে পাণ্ডে জানাচ্ছেন, যাঁদের নিম্ন রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের কিন্তু, এই পাতার ফোটানো জল কখনওই খাওয়া উচিত নয়৷ এতে হিতে বিপরীত হতে পারে৷
advertisement
7/8
এছাড়া, এটি দিনে এক গ্লাসের বেশি খাওয়া উচিত নয়, তা হলে বমি ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে৷
advertisement
8/8
Disclaimer: এই সংবাদে দেওয়া ওষুধ/ওষুধের পরামর্শ আমাদের বিশেষজ্ঞদের সাথে আলোচনার উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এটি সাধারণ তথ্য, ব্যক্তিগত পরামর্শ নয়। প্রতিটি মানুষের চাহিদা ভিন্ন, তাই চিকিৎসকের পরামর্শের পরই যে কোনও কিছু ব্যবহার করুন। অনুগ্রহ করে মনে রাখবেন, নিউজ18 কোনও ব্যবহারের কারণে কোনও ক্ষতির জন্য দায়ী থাকবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
High Blood Pressure Control: নামেই ছোট পাতা... ৫ মিনিটে বাগে আনে হাই প্রেশার! খাবার নিয়ম জানেন?