Health Benefits of Stale Roti: বাসি রুটি অস্বাস্থ্যকর ভেবে খান না? উপকার জানলে রোজ বাসি করেই খাবেন! জানুন
- Published by:Raima Chakraborty
Last Updated:
Health Benefits of Stale Roti: রুটি বাসি হয়ে গিয়েছে মানেই সেটা খাওয়ার অযোগ্য, বিষয়টি তেমনও নয়। জানুন পুষ্টিবিদেরা কী বলছেন...
advertisement
1/8

অনেকেই ভাবেন বাসি খাবার খেলে শরীরের ক্ষতি হয়। গ্যাস-অম্বলের সমস্যায় ভোগেন অনেকে। তবে বাসি রুটির ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বাসি রুটির উপকারিতার কথা জানলে বিস্মিত হবেন আপনিও।
advertisement
2/8
রুটি বাসি হয়ে গিয়েছে মানেই সেটা খাওয়ার অযোগ্য, বিষয়টি তেমনও নয়। রুটি যদি ঠিক করে রাখা হয়, তা হলে অনায়াসে খাওয়া যায়। রাতের বেঁচে যাওয়া রুটি এয়ারটাইট কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিতেই পারেন। সকালে হালকা করে সেঁকে নিয়ে খাওয়া যেতেই পারে। জানুন পুষ্টিবিদ সুষমা দাসের মতামত...
advertisement
3/8
১) উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন অনেক মানুষ। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন জীবন মেনে চলতে হয় প্রচুর বিধি-নিষেধ। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধও খেতে হয়। তবে ঘরোয়া উপায়ে রক্তচাপ কমাতে দুধের সঙ্গে খেতে পারেন বাসি রুটি। এতে শরীরে নুনের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে।
advertisement
4/8
২) বাসি রুটিতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতে ফাইবার দারুণ কাজ করে। ফলে খিদে কম পায়। বার বার খাবার খাওয়ার প্রবণতাও কমে।
advertisement
5/8
৩) বাসি রুটির মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ও ভিটামিন, হাঁপানির সমস্যার মহৌষধি। অ্যাজমার সমস্যা থাকলেও ভরসা রাখতে পারেন বাসি রুটিতে।
advertisement
6/8
৪) বাসি রুটি খেলে শুধু যে উচ্চ রক্তচাপের সমস্যা কমে, এমন নয়। কমে স্ট্রোকের ঝুঁকিও। রুটি শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।
advertisement
7/8
৫) ওজন কমানোর জন্য পরিশ্রমের কমতি রাখছেন না। অথচ তা-ও সুফল পাচ্ছেন না। আপনার হেঁশেলেই রয়েছে ওজন কমানোর হাতিয়ার।
advertisement
8/8
৬) জানেন, বাসি রুটি খেলে ওজন ঝরে দ্রুত। গ্যাস-অম্বলের ভ্রান্ত চিন্তা না করে, বরং ছিপছিপে হয়ে উঠতে ভরসা রাখতে পারেন বাসি রুটির উপর।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Health Benefits of Stale Roti: বাসি রুটি অস্বাস্থ্যকর ভেবে খান না? উপকার জানলে রোজ বাসি করেই খাবেন! জানুন