Giant Cauliflower: ফুলকপি তো নয়, এ যেন...! একটি ফুলকপির ওজনেই কুপোকাত বাড়ির মালিক,দৈত্যাকার ফুলকপি দেখতে উপচে পড়া ভিড়
- Reported by:SUROJIT DEY
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ফুলকপি দেখে চোখ কপালে উঠবে! এক-একটা ফুলকপির ওজন ৭ কেজি! ছাদ থেকে সেই ফুলকপি নামাতে হিমশিম খাচ্ছেন বাড়ির সবাই
advertisement
1/5

একা নয়, ছাদ বাগানের একটি ফুলকপি নামাতে হিমশিম খাচ্ছেন একাধিক লোকজন। অবাক হচ্ছেন? ভাবছেন একটা ফুলকপি নামাতে এতজন লাগে নাকি? না না একেবারেই ভুল দেখেন নি।
advertisement
2/5
ফুলকপি দেখলে নিজের চোখকেই বিশ্বাস করবেন না!ছাদ থেকে নামাতে হিমশিম খাচ্ছেন সবাই! অবসর জীবনে সময় কাটানোর ফলনে এমনই অনন্য দৃষ্টান্ত গড়ে তুলেছেন জলপাইগুড়ির আদরপাড়ার বাসিন্দা জয়ন্ত কুমার দাস ও তাঁর স্ত্রী কণিকা দাস।
advertisement
3/5
সরকারি দফতর পিডব্লিউডি থেকে অবসর নেওয়ার পর অনেকেই যেখানে বিশ্রাম আর নিরিবিলি জীবনে অভ্যস্ত হন, সেখানে এই দম্পতি বেছে নিয়েছেন সবুজের সঙ্গে সহবাস। নিজেদের বাড়ির ছাদেই গড়ে তুলেছেন এক স্বপ্নের বাগান—আর সেই বাগানেই এবার ফলেছে প্রায় ৭ কেজি ওজনের এক বিশাল ফুলকপি। সম্প্রতি ছাদের বাগান থেকে ওই ফুলকপিটি নামাতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হয় দম্পতিকে। শেষ পর্যন্ত পাড়ার কয়েকজন বাসিন্দার সহায়তায় সেটি নীচে নামানো সম্ভব হয়। খবর ছড়িয়ে পড়তেই এমন বিরল আকারের ফুলকপি এক নজর দেখতে ভিড় জমান প্রতিবেশীরা।
advertisement
4/5
জয়ন্ত কুমার দাস জানান,সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই এই চাষ হব। কোনও রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। পচা পাতা ও ঘরোয়া জৈব সার দিয়েই প্রায় তিন মাস ধরে যত্ন নেওয়া হয়েছে গাছটির। তারই ফল এই সাফল্য। শুধু একটি নয়, তাঁদের বাগানে মোট তিনটি বড় ফুলকপি হয়েছে—দুটির ওজন ১.৫ কেজি থেকে ২.৫ - ৩ কেজির মধ্যে, আর একটি প্রায় ৭ কেজি।
advertisement
5/5
ফুলকপি ছাড়াও ছাদের বাগানে আলু, বেগুন, পটল, বাঁধাকপি-সহ নানা ধরনের শীতকালীন সবজি চাষ করেছেন তাঁরা। প্রতিদিন নিজেদের হাতে ফলানো তাজা সবজি দিয়েই রান্না হয় তাঁদের সংসারে। অবসর সময়ে নিয়মিত বাগানের পরিচর্যা করেন জয়ন্ত কুমার দাস, পাশে থাকেন স্ত্রী কণিকা দেবী। তাঁদের এই সবুজ উদ্যোগ এখন আদরপাড়ায় আলোচনার বিষয়। অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন ছাদ বাগান ও জৈব চাষের পথে হাঁটতে। সব মিলিয়ে, এই দম্পতির ছাদের বাগান অবসর জীবনের এক অনুপ্রেরণার গল্প!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Giant Cauliflower: ফুলকপি তো নয়, এ যেন...! একটি ফুলকপির ওজনেই কুপোকাত বাড়ির মালিক,দৈত্যাকার ফুলকপি দেখতে উপচে পড়া ভিড়