Fish Batter Fry: কম খরচে বাড়িতেই রেস্তরাঁর মত মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই! রইল সহজ রেসিপি
- Reported by:Suman Saha
- Published by:Sanchari Kar
Last Updated:
Fish Batter Fry: ফিশ ফ্রাই বানাতে এখন ভেটকির সঙ্গে বাসা মাছও ভালই জায়গা করে নিয়েছে। বাসা ভেটকি মাছের স্বাদের একেবারে সমান। তবে দাম ভেটকি মাছের থেকে একটু হলেও দাম কম।
advertisement
1/6

ফিশ ফ্রাই বানাতে এখন ভেটকির সঙ্গে বাসা মাছও ভালই জায়গা করে নিয়েছে। বাসা ভেটকি মাছের স্বাদের একেবারে সমান। তবে দাম ভেটকি মাছের থেকে একটু হলেও দাম কম।
advertisement
2/6
এখন খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ভেটকি বা বাসা মাছের ব্যাটার ফ্রাই।
advertisement
3/6
আপনাকে বাজার থেকে একটি ভেটকি মাছ বা বাসা মাছ কিনতে হবে। তারপর সেটি মাছের দোকান থেকে ভাল করে ফিলে করতে হবে।
advertisement
4/6
এরপর সেই ফিলে করা মাছগুলি ভাল করে ধুয়ে নিতে হবে। তারপর সেই জলটা শুকিয়ে নিতে হবে । এরপর সেই ফিলে করার মাছের গায়ে ভাল করে গোল মরিচ, নুন, আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে মিশিয়ে ম্যারিনেট করে আধ ঘণ্টা রেখে দিন।
advertisement
5/6
এরপর একটি পাত্রে বানিয়ে ফেলুন ব্যাটার। খাবার সোডা, বেকিং পাউডার, নুন, কনফ্লাওয়ার, গোলমরিচের গুড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটি ভাল করে মাখিয়ে নিন।
advertisement
6/6
এরপর ম্যারিনেট করা মাছটি ওই ব্যাটারে চুবিয়ে করাতে গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিন। ভাজা হয়ে গেলে প্রিয়জনকে পরিবেশন করতে পারে ফিশ ব্যাটার ফ্রাই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fish Batter Fry: কম খরচে বাড়িতেই রেস্তরাঁর মত মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই! রইল সহজ রেসিপি