TRENDING:

Fatty Liver Disease: 'ফ্যাটি লিভার ডিজিজ'-এ নষ্ট হতে থাকে শরীরের ৪ অংশ,দেরি না করে পাতে রাখবেন যে ৭ সস্তার খাবার, ঘায়েল হবে 'ফ্যাটি লিভার'

Last Updated:
ফ্যাটি লিভার এক দিনে হয় না। দীর্ঘ সময় ধরে অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে একটু একটু করে লিভারে ক্ষত হতে থাকে। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার সূত্রপাত। সঠিক চিকিৎসা ও খাদ্য নিয়ন্ত্রণ না করলে পরবর্তীতে এর থেকেই সিরোসিস হতে পারে
advertisement
1/13
'ফ্যাটি লিভার ডিজিজ'-এ নষ্ট হতে থাকে শরীরের ৪ অংশ,যে ৭ খাবারে ঘায়েল হয় 'ফ্যাটি লিভার'
আজকের প্রজন্মর বধ্যে বাড়ছে 'ফ্যাটি লিভার ডিজিজ'! এই রোগে যকৃৎ বা লিভারের উপর মেদ জমা হয়। ফলে দেখা দেয় হজমে সমস্যা, বমি ভাব, পেটে অস্বস্তির মতো সমস্যা। ফ্যাটি লিভারের অন্যতম মূল কারণ হল স্থূলতা বা ওবেসিটি। পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাপন, মদ্যপান, বেহিসেবি খাওয়াদাওয়ার কারণেও বাড়ে 'ফ্যাটি লিভার'-এর সমস্যা। ডায়াবিটিস, খারাপ কোলেস্টেরল বেশি থাকলেও ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে। এই অসুখে শরীরের চার গুরুত্বপূর্ণ অংশ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে--
advertisement
2/13
পেট-- লিভারের রোগের অন্যতম উপসর্গ হল পেটে জল জমে যাওয়া। লিভারের রক্তনালিতে প্রদাহের কারণে সেগুলির মধ্যে চাপ সৃষ্টি হয়। এই কারণে লিভারের রক্তনালি থেকে তরল বার হয়ে পেটে জমতে থাকে, ফলে পেট ফেঁপে যায়, ব্যথা হয়।
advertisement
3/13
পায়ের পাতা-- শরীরের তরল পদার্থ মাধ্যাকর্ষণের কারণে পায়ে জমে যায়। কখনও কখনও অতিরিক্ত পরিশ্রমের কারণেও পায়ে তরল জমতে পারে, যা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে স্বাভাবিক। তবে যদি দীর্ঘদিন ধরে পা ফুলে থাকে, তবে তা লিভারের রোগের একটি লক্ষণ হতে পারে, অবহেলা করবেন না।
advertisement
4/13
পা ও গোঁড়ালি-- গোঁড়ালি ও পায়ে ফোলা লিভারের রোগের উপসর্গ হতে পারে। ফুলে যাওয়া শিরাগুলিতে চাপ সৃষ্টি হয় এবং তা কিডনির দিকে রক্তপ্রবাহে বাধা দেয়। ফলে কিডনি শরীর থেকে বাড়তি তরল পরিশোধন করে বার করে দিতে পারে না।
advertisement
5/13
বুক-- লিভারের রোগের কারণে হরমোনের ভারসাম্য ঠিক থাকে না, ফলে বুকের দেয়াল বড় হয়ে যেতে পারে। এর ফলে যৌনইচ্ছা কমে যেতে পারে, বন্ধ্যাত্বের ঝুঁকিও বাড়ে।
advertisement
6/13
'ফ্যাটি লিভার ডিজিজ'-এর মোকাবিলা করতে পাতে রাখবেন কোন কোন খাবার? জানাচ্ছেন 'ইনস্টিট্যিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্স'-এর ডিরেক্টর ডঃ শিব কুমার সারিন
advertisement
7/13
কালো ছোলা-- কালো ছোলা লিভারের জন্য সবথেকে উপকারী, তবে খোসা ছাড়িয়ে খাবেন না।
advertisement
8/13
রঙিন সবজি-- রঙিন সবজি যেমন বিট, বাঁধাকপি লিভারের জন্য খুব উপকারী।
advertisement
9/13
কাঁচা হলুদ--কাঁচা হলুদ লিভার থেকে ফ্যাট বার করে দেয়। তবে কাঁচা হলুদ থেঁতো করে খান, রান্না করবেন না।
advertisement
10/13
আখরোট-- লিভারের জন্য খুব উপকারী এই বাদাম। রোজ ৩০ গ্রাম আখরোট খান। মাছ থেকে যে পুষ্টি মেলে, সেই পুষ্টি-ই পাওয়া যায় আখরোট থেকে।
advertisement
11/13
কফি-- কফি লিভার থেকে ফ্যাট বার করে দেয়।
advertisement
12/13
শস্যদানা-- পাতে রাখুন সেইসব শস্য যাতে কম মাত্রায় চিনি আছে, যেমন বাজরা, রাগি। তবে বেশি গম খাবেন না। গম রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। অন্যদিকে বাজরা, রাগি, ছাতু রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে দেয় না।
advertisement
13/13
আপেল-- আপেলে থাকে ফাইবার, ভিটামিন সি, পটাশিয়াম, ভিটামিন কে, কপারের মতো পুষ্টিকর উপাদান। আপেলে রয়েছে কিছু স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া যা শরীরকে অসুখের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত করে। তবে খোসা ছাড়িয়ে আপেল খাবেন না, কারণ আপেলের খোসা পুষ্টির ভাণ্ডার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fatty Liver Disease: 'ফ্যাটি লিভার ডিজিজ'-এ নষ্ট হতে থাকে শরীরের ৪ অংশ,দেরি না করে পাতে রাখবেন যে ৭ সস্তার খাবার, ঘায়েল হবে 'ফ্যাটি লিভার'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল