DIY Garden Ideas: পুরনো প্লাস্টিক বোতল কি ফেলে দিচ্ছেন? বাগান সাজানোর এই ম্যাজিক ট্রিক দেখলে আর কক্ষনো ফেলবেন না!
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Ananya Chakraborty
Last Updated:
DIY Garden Ideas: বাড়ির খালি বোতল, কৌটো বা নারকেলের ছোবড়া ফেলে না দিয়ে সেগুলোকেই বানিয়ে ফেলুন সুন্দর টব। সামান্য সৃজনশীলতায় অল্প খরচে ব্যালকনি বা ঘরের কোণেই গড়ে তুলতে পারেন পরিবেশবান্ধব সবুজ বাগান।
advertisement
1/6

প্রতিদিন বাড়িঘর পরিষ্কার করতে গিয়ে আমাদের হাতে উঠে আসে নানা অপ্রয়োজনীয় জিনিস—খালি জলের বোতল, পুরনো বেসিন, ভাঙা কাপ, প্লাস্টিকের কৌটো কিংবা তেলের ক্যান। বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ফেলে দেওয়া হয়। অথচ সামান্য একটু চিন্তাভাবনা আর সৃজনশীলতা থাকলে এই ফেলে দেওয়া জিনিসই হয়ে উঠতে পারে আপনার শখের বাগানের আকর্ষণীয় টব।
advertisement
2/6
ঘরের এক কোণে, বক্স জানালায় কিংবা ছোট্ট ব্যালকনিতেও গড়ে তোলা যায় সুন্দর সবুজের ঠিকানা। নতুন দামি টব কেনার পরিবর্তে বাড়িতে পড়ে থাকা পুরনো সামগ্রী ব্যবহার করলে খরচ যেমন কমবে, তেমনই বাড়বে পরিবেশ সচেতনতার বার্তা। অপ্রয়োজনীয় জিনিসকে নতুন রূপ দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে অভিনবত্ব।
advertisement
3/6
শুধু ব্যবহারেই থেমে থাকলে চলবে না, চাইলে এসব টবে নিজের হাতে রঙ তুলির ছোঁয়াও দিতে পারেন। নকশা, আলপনা বা পছন্দের রঙে সাজিয়ে তুললে বাজারচলতি টবের চেয়েও তা হয়ে উঠবে অনেক বেশি দৃষ্টিনন্দন। এতে ঘরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনই ফুটে উঠবে আপনার সৃজনশীলতা।
advertisement
4/6

5/6
নারকেলের ছোবড়া ফেলে না দিয়ে তা দিয়েও তৈরি করা যায় অভিনব টব। কোকোপিট ভরে তাতে সাকিউলেন্ট বা ক্যাকটাস লাগালে খুব সহজেই বেড়ে উঠবে। কম যত্নেই এই গাছগুলি টিকে থাকে, তাই ব্যস্ত জীবনেও সবুজের ছোঁয়া পাওয়া সম্ভব।
advertisement
6/6
তিনি জানান, অল্প খরচে, অল্প জায়গায় আর সামান্য উদ্যোগেই গড়ে উঠতে পারে আপনার স্বপ্নের বাগান। বাড়ির পুরনো জিনিস ফেলে না দিয়ে সেগুলোকেই কাজে লাগান—পরিবেশ রক্ষা হোক, আর ঘর ভরে উঠুক সবুজের সতেজতায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
DIY Garden Ideas: পুরনো প্লাস্টিক বোতল কি ফেলে দিচ্ছেন? বাগান সাজানোর এই ম্যাজিক ট্রিক দেখলে আর কক্ষনো ফেলবেন না!