TRENDING:

Day Trip: শহর থেকে সামান্য দূরেই নদীর পাড়ে শান্তির খোঁজ! পড়ন্ত বিকেলে গঙ্গার শীতল হাওয়ায় হারিয়ে যেতে আজই ঘুরে আসুন

Last Updated:
Day Trip: উলুবেড়িয়ার কাছে ফুলেশ্বর হুগলি নদী পাড় এখন জনপ্রিয় ভ্রমণস্থান। চওড়া নদী, নৌকার দৃশ্য ও খোলা হাওয়ার টানে সারা বছরই ভিড় বাড়ছে পর্যটকদের।
advertisement
1/5
অল্প খরচে ডে-আউট! গঙ্গার চওড়া রূপ আর জাহাজের শব্দে আপনার ছুটির দিনটি হয়ে উঠবে অনন্য
মন ভাল করার ঠিকানা ফুলেশ্বর এর হুগলী নদী পাড়! এখানের সৌন্দর্য ভীষণভাবে আকৃষ্ট করে মানুষের মন। তাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে মানুষ। সকাল থেকে সন্ধ্যা অসংখ্য মানুষের উপস্থিতি এখানে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
উলুবেড়িয়া শহরের খুব কাছেই এই স্থান। শীত কিনবা গ্রীষ্ম, সর্বক্ষণ মানুষের উপস্থিতি এখানে। নদী এবং খালের সংগম স্থান। মাঝিদের উপস্থিতি, এখানে থেকে দেখা মিলবে নদীতে জাল তোলা-ফেলার ছবি।
advertisement
3/5
ফুলেশ্বর বাংলো সংলগ্ন হুগলি নদী পাড়। এখন মন ভাল করার জেলা বাসীর সেরা ঠিকানা। বিভিন্ন বয়সের মানুষের উপস্থিতি থাকলেও, কম বয়সি অর্থাৎ যুবক যুবতীদের উপস্থিতি সর্বাধিক।
advertisement
4/5
এখানে হুগলি নদীর বহর বেশ চওড়া, ওপারে দক্ষিণ ২৪ পরগনা। চওড়া নদীতে নৌকায় মৎস্য শিকারীদের ভেসে বেড়ানো। একই সঙ্গে বড় বড় জাহাজ আসা-যাওয়া যা ভীষণভাবে আকৃষ্ট করে মানুষের মন।
advertisement
5/5
ফুলেশ্বর বাংলা সংলগ্ন এই স্থান ক্রমেই জনপ্রিয়তা বাড়ছে। মানুষের উপস্থিতি বাড়ার সঙ্গে এখানে বিভিন্ন খাবারের পসরাও বাড়ছে। গ্রীষ্মকালে নদী পাড়ের খোলা হাওয়ার টানেই বেশি সংখ্যক মানুষ এখানে হাজির হয়। ( ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Day Trip: শহর থেকে সামান্য দূরেই নদীর পাড়ে শান্তির খোঁজ! পড়ন্ত বিকেলে গঙ্গার শীতল হাওয়ায় হারিয়ে যেতে আজই ঘুরে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল