TRENDING:

Darjeeling Tourist Spot: দার্জিলিংয়ের বুকে লুকনো সেরা কিছু 'রত্ন'! ঘুরতে গেলে মিস করবেন না এই ৫ ডেস্টিনেশন, পাগল করা প্রাকৃতিক সৌন্দর্য

Last Updated:
Darjeeling Tourist Spot: উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পট দার্জিলিং। এই হিল স্টেশনেই আবার লুকিয়ে রয়েছে সেরা কিছু ডেস্টিনেশন। এমনই সেরা ৫ জায়গার নাম আজ জেনে নিন।
advertisement
1/6
দার্জিলিংয়ের বুকে লুকনো সেরা কিছু 'রত্ন'! ঘুরতে গেলে মিস করবেন না এই ৫ ডেস্টিনেশন
দার্জিলিংঃ ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং। শীত থেকে গ্রীষ্ম- বছরের প্রায় সবসময় এখানে দেখা যায় পর্যটকদের সমাগম। এখানে একদিকে যেমন রয়েছে চা বাগানের হাতছানি, তেমনই আছে টাইগার থেকে সূর্যোদয় দেখার সুযোগ। আজকের প্রতিবেদনে দার্জিলিংয়ের এমনই সেরা ৫টি ট্যুরিস্ট স্পটের হদিশ দেওয়া হল।
advertisement
2/6
ম্যালঃ ম্যালকে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র বললে খুব একটা ভুল হয় না। নানা রকমের দোকান, ক্যাফে-তে ভরপুর এই এলাকা। পাহাড়ি খাবারের স্বাদ নিতে কিংবা কেনাকাটা করতে এখানে চলে যেতেই পারেন।
advertisement
3/6
চা বাগানঃ উত্তরবঙ্গ সফরে গিয়ে চা বাগান না দেখা মানে বড় মিস! সবুজের সমারোহে কিছুটা সময় কাটাতে চাইলে চা বাগানে ঢুকে পড়তেই পারেন। বোনাস হিসেবে চা চাষ এবং চা উৎপাদন সম্পর্কে কিছু তথ্যও জানতে পারেন।
advertisement
4/6
টাইগার হিলঃ ভোরের মিঠে আলোয় কাঞ্চন-দর্শন! দার্জিলিং ঘুরতে গেলে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার সুযোগ মিস করবেন না। সাদা বরফে মোড়া চূড়ার পিছন থেকে সূর্য উদিত হওয়ার সেই দৃশ্যের সৌন্দর্য নিজের চোখে না দেখলে অনুভব করা কঠিন।
advertisement
5/6
টয় ট্রেনঃ দার্জিলিং মানেই টয় ট্রেনের আনন্দ। এর সঙ্গে আবার জড়িয়ে রয়েছে নস্ট্যালজিয়াও। কু ঝিকঝিক আওয়াজ তুলে পাহাড়ে ঘুরে বেড়ায় এই ট্রেন। ঘুরতে গিয়ে এই অভিজ্ঞতা কিন্তু মিস করবেন না।
advertisement
6/6
জাপানি পিস প্যাগোডাঃ পাহাড়ের উপর অবস্থিত অসম্ভব সুন্দর একটি স্পট হল জাপানি পিস প্যাগোডা। পর্যটকদের নজর কেড়ে নেয় এর অসম্ভব সুন্দর স্থাপত্য। তাই দার্জিলিং ঘুরতে গেলে এখানেও একবার ঢুঁ মারতেই পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Darjeeling Tourist Spot: দার্জিলিংয়ের বুকে লুকনো সেরা কিছু 'রত্ন'! ঘুরতে গেলে মিস করবেন না এই ৫ ডেস্টিনেশন, পাগল করা প্রাকৃতিক সৌন্দর্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল