Cholesterol Symptoms: কোলেস্টেরল বাড়লেই শরীরে দেখা দেয় এই লক্ষণগুলি, অবহেলা করলেই হবে ভয়ঙ্কর বিপদ!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Cholesterol Symptoms: শীতকালে মানুষ সাধারণত স্বাস্থ্য নিয়ে কম মনোযোগ দেন, এবং এর ফলে অনেক সময় কোলেস্টেরলের মাত্রা প্রয়োজনের চেয়ে বেশি বেড়ে যায়। শীতে এর লক্ষণগুলি চেনাও কঠিন, কারণ এগুলো সর্দি-কাশির লক্ষণের মতো মনে হয়। কিন্তু এই বিষয়গুলি অবহেলা করলেই চরম বিপদ হতে পারে আপনার...
advertisement
1/10

হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া যদি আপনার হাত এবং পা ক্রমাগত ঠান্ডা থাকে, তবে এটি উচ্চ কোলেস্টেরলের কারণে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটার লক্ষণ হতে পারে। অবহেলা না করে ডাক্তারের সঙ্গে কথা বললেই ভাল করবেন৷
advertisement
2/10
অত্যধিক ক্লান্তি অনুভব করাশীতকালে যখন দিন ছোট হয়, অতিরিক্ত ক্লান্তি উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। ধমনিতে জমাট বাঁধার ফলে রক্ত প্রবাহে বিঘ্ন ঘটায় এবং শরীর অক্সিজেন ও পুষ্টি সরবরাহে ব্যর্থ হয়, যা ক্লান্তি বাড়িয়ে দেয়।
advertisement
3/10
শ্বাস নিতে কষ্ট হওয়াশীতের মাসে শ্বাস নিতে অস্বাভাবিক সমস্যা - বিশেষ করে হালকা শ্বাস নেয়ার সময়ও - এটি ইঙ্গিত দেয় যে উচ্চ কোলেস্টেরল আপনার ফুসফুস এবং হৃদয়ে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করছে।
advertisement
4/10
বুকে চাপ অনুভব করাবুকে ব্যথা প্রায়ই হৃদরোগের সঙ্গে সম্পর্কিত হয়, তবে শীতে এটি হালকা হতে পারে, বিশেষ করে যখন শরীর ঠান্ডা আবহাওয়ার কারণে চাপে থাকে। উচ্চ কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং ঠান্ডা বাতাস বুকে অস্বস্তি বাড়াতে পারে।
advertisement
5/10
উচ্চ কোলেস্টেরলের অন্যান্য লক্ষণ: চোখের পাতার উপর নরম হলুদ ফোলাভাব দেখা যায়৷ এছাড়াও কর্নিয়ার চারপাশে একটি পাতলা সাদা রেখা দেখা যায়৷
advertisement
6/10
কোলেস্টেরল শরীরে খুব বেড়ে গেলে আপনার হাত ও পা-এর রং-এও বদল আসবে৷ সেগুলি হলদেটে হয়ে যাবে৷ পায়ের পেশি, উরু বা নিতম্বে টান অনুভব করবেন মাঝেমধ্যেই৷
advertisement
7/10
অনেক সময় দেখা যায়, শীতে লেপ বা কম্বলের তলায় রাতে অনেকক্ষণ শোবার পরও পায়ের তলা ঠান্ডা হয়ে থাকে, কিছুতেই গরম হতে চায় না৷ এটাও কিন্তু কোলেস্টেরল বেশি হওয়ার ইঙ্গিত৷
advertisement
8/10
হাত ও পায়ে ঝিঁঝি ধরা বা সেগুলি যদি মাধেমধ্যেই যদি অবশের মতো হয়ে যায়, তাহলে সেটাও কোলেস্টেরলের মাত্রা বেশি হওয়ার ইঙ্গিত৷
advertisement
9/10
এই ব্যাপারগুলি ছোটখাটো হলেও, এগুলি অবহেলা করলে মারাত্মক বিপদ হতে পারে৷ তাই ফেলে না রেখে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন৷
advertisement
10/10
Disclaimer: এই খবরের মধ্যে দেওয়া ওষুধ/স্বাস্থ্য সম্পর্কিত পরামর্শ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত। এটি সাধারণ তথ্য এবং ব্যক্তিগত পরামর্শ নয়। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও কিছু ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে। নিউজ18 বাংলা কোনও ব্যবহারে ক্ষতির জন্য দায়ী থাকবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cholesterol Symptoms: কোলেস্টেরল বাড়লেই শরীরে দেখা দেয় এই লক্ষণগুলি, অবহেলা করলেই হবে ভয়ঙ্কর বিপদ!