TRENDING:

পাবদা মাছ প্রিয়...? খেলে শরীরে কী হয় জানেন তো? আরেকবার মুখে তোলার আগে জানুন বিশেষজ্ঞের মত

Last Updated:
Butterfish (Pabda) Effects: সর্ষে বাটা দিয়ে ঝাল হোক বা সাদামাটা কালো জিরে কাঁচালঙ্কার পাতলা ঝোল, পাবদা মাছ পাতে পেলে খুশি না হয়ে পারেন না বেশিরভাগ বাঙালি। সুস্বাদু বলেই এই মাছ বাজারে উঠলে হাত নিশপিশ করে কেনার জন্য। কিন্তু আমরা কী আদৌ জানি এই মাছ শরীরের জন্য উপকারী কিনা?
advertisement
1/14
পাবদা মাছ প্রিয়...? খেলে শরীরে কী হয় জানেন তো? আরেকবার মুখে তোলার আগে জানুন বিশেষজ্ঞের মত
মাছ ছাড়া বাঙালির চলে না। বাঙালি মাত্রেই বলতেই বলে মাছে ভাতে বাঙালি। শীতকাল হোক বা গরম, মাছের ঝোল ভাত না খেলে দুপুরের খাওয়ার তৃপ্তিই যেন থাকে না বাঙালির পাতে। বাজারে গেলেও একবার মাছ বাজারে উঁকি না মারলে মন ভরে না।
advertisement
2/14
মাছ কেনার সময় সকলেই তুলে নেন বাড়ির প্রিয় জনের প্রিয় মাছটি অথবা সেই মাছ যেটি তিনি নিজে খেতে পছন্দ করেন। বাঙালির প্রিয় মাছের তালিকায় যেমন থাকে ইলিশ-রুই-কাতলা মাছ। তেমনই সেই তালিকায় থাকে অপেক্ষাকৃত ছোট মিঠে জলের মাছগুলিও। আর সেই তালিকায় অন্যতম সেরা নিঃসন্দেহে পাবদা মাছ।
advertisement
3/14
সর্ষে বাটা দিয়ে ঝাল হোক বা সাদামাটা কালো জিরে কাঁচালঙ্কার পাতলা ঝোল, পাবদা মাছ পাতে পেলে খুশি না হয়ে পারেন না বেশিরভাগ বাঙালি। সুস্বাদু বলেই এই মাছ বাজারে উঠলে হাত নিশপিশ করে কেনার জন্য। কিন্তু আমরা কী আদৌ জানি এই মাছ শরীরের জন্য উপকারী কিনা?
advertisement
4/14
এই যে বাজার থেকে থলে ভর্তি করে কেনেন আপনিও কি জানেন এই পাবদা মাছ খেলে শরীরে কেমন প্রভাব পড়ে? এটি খেলে শরীরে কী হতে পারে? পুষ্টিগুণ বা পার্শ্বপতিক্রিয়া না জেনে মাছ কিনে ফেলে অলক্ষে ক্ষতি করছেন না তো শরীরের?
advertisement
5/14
আজ এই প্রতিবেদনে এই সমস্ত প্রশ্ন আর বিভ্রান্তির উত্তর খুঁজব আমরা। আসুন আপনিও জেনে নিন এই পাবদা মাছ সম্পর্কে। আদৌ কাদের জন্য এই মাছ খাওয়া উচিত আর কাদের জন্য উচিত নয়।
advertisement
6/14
আগে জেনে নিন, পাবদা মাছে ঠিক কী কী উপাদান আছে। পাবদা মাছের জল থাকে ৭৫ গ্রাম, খনিজ পদার্থ ১.৪ গ্রাম, ক্যালসিয়াম ১১০ মিলিগ্রাম, প্রোটিন বা আমিষ ১৮.১ গ্রাম, চর্বি ২.৪ গ্রাম, কার্বোহাইড্রেট ৩.১ গ্রাম, ভিটামিন সি ১৫ মিলিগ্রাম, লোহ বা আয়রন ১.০ মিলিগ্রাম এবং শক্তি ১০৬ কিলোক্যালারি।
advertisement
7/14
জানেন মাছের এই উপাদানগুলির ফলে শরীরে কী প্রভাব পরে? বিশেষজ্ঞরা বলছেন পাবদা মাছ বা বাটার ফিশ এমন একটি মাছ যা অত্যন্ত সহজে হজম হয়ে যায়। এতে ফ্যাটের পরিমাণ নির্দিষ্ট সীমার মধ্যেই রয়েছে।
advertisement
8/14
বিশেষজ্ঞরা বলছেন, এই চেনা বাঙালি মাছে ক্যালসিয়াম রয়েছে প্রচুর আর তার সঙ্গে ফসফরাস এবং আয়োডিন। সব মিলিয়ে এই মাছ আমাদের শরীরে বেশ কিছু প্রভাব ফেলতে পারে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী।
advertisement
9/14
তিনি আরও বলেন, "কম ক্যালোরিযুক্ত ক্যাটফিশের ১০০-গ্রামে প্রায় ৯৮ শতাংশ ক্যালোরি থাকে। এটি পোল্ট্রির মতো অন্যান্য বেশি ক্যালোরিযুক্ত মাংসের বিকল্প হিসেবেও একটি আদর্শ খাদ্য হওয়ার দাবি রাখে।
advertisement
10/14
বিশেষজ্ঞদের একাংশের মতে, যাঁরা অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগছেন, তাঁদের জন্য এই মাছ খুব উপকারী হতে পারে। এতে থাকা আয়রন তাঁদের খুবই কাজে লাগতে পারে। বয়স্কদের জন্যও এই মাছ খুব উপকারী হতে পারে।
advertisement
11/14
শুধু তাই নয়, নিয়মিত এই মাছ খেলে শিশুদের উপকার হবে। কারণ এতে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে কাজে লাগে।
advertisement
12/14
শুধু দাঁত বা হাড় নয়, এই মাছের বেশ কিছু উপাদান পেশির গড়নের সাহায্য করে বলে মনে করা হয়। তাই শিশুদের তো বটেই, যাঁদের ওজন খুব কম— তাঁরাও এই মাছ খেলে উপকার পাবেন।
advertisement
13/14
যাঁরা অস্টিয়োপোরেসিসের মতো সমস্যায় ভুগছেন, তাঁদের ক্ষেত্রেও কাজে লাগতে পারে এই মাছ। এই মাছ নিয়মিত খেলে হৃদরোগের আশঙ্কা কমতে পারে। কারণ পাবদা মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন বি১২, আয়রন ও জিঙ্কে সমৃদ্ধ। ফলে এটি হার্টের নানা সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
advertisement
14/14
ডিসক্লেইমার : তবে, মনে রাখতে হবে, সব মাছ সকলের শরীরে এক রকম ভাবে প্রভাব ফেলে না। কোনও মাছ হয়তো কারও জন্য খুব উপকার তো কারও ক্ষেত্রে ক্ষতি করে ফেলে। তাই এসব বিষয়ে করে নিজের চিকিৎসকের পরামর্শ নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
পাবদা মাছ প্রিয়...? খেলে শরীরে কী হয় জানেন তো? আরেকবার মুখে তোলার আগে জানুন বিশেষজ্ঞের মত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল