Birbhum Tourism: বীরভূমে পাহাড়ের কোলে বিশাল শিব মন্দির,পর্যটকদের উপচে পড়া ভিড় দুবরাজপুরের 'পাহাড়েশ্বর' মন্দিরে
- Reported by:Sudipta Garain
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বীরভূমের মামা-ভাগ্নে পাহাড়ের কোলে আকাশ ফুঁড়ে দাঁড়িয়ে আছে পাহারেশ্ব শিব মন্দির। প্রকৃতির শান্তি ও আধ্যাত্মিক আবেশে মন প্রশান্তিতে ভরে উঠবে
advertisement
1/5

বীরভূমের মাটিতে কেদারনাথের আবহ! উত্তরাখণ্ড নয়, এ আমাদেরই বীরভূম। জেলার দুবরাজপুর শহরের কাছে 'মামা ভাগ্নে' পাহাড়ের পাদদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়েশ্বর শিব মন্দির, যা এখন ভক্ত ও পর্যটকদের অন্যতম আকর্ষণ। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
দুবরাজপুরের মামা-ভাগ্নে পাহাড় বহুদিন ধরেই ভ্রমণপিপাসুদের কাছে পরিচিত। সেই পাহাড়ের পাদদেশেই গড়ে উঠেছে পাহাড়েশ্বর শিব মন্দির। দূর থেকেই চোখে পড়ে মন্দিরের উচ্চতা ও কারুকার্য।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
মন্দিরের প্রবেশদ্বারেই মনোরম নকশা। গেটের দু'পাশে ঘণ্টার আদলে তৈরি অলংকরণ,চারপাশে ছোট ছোট প্রদীপের নকশা। মাঝখানে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে ভগবান শিবের তৃতীয় নয়ন। গেটের ঠিক উপরে স্থাপন করা হয়েছে গণেশের মূর্তি।
advertisement
4/5
মন্দিরের গম্বুজই যেন তার মুকুট। বড় একটি পদ্মফুলের পাপড়ি দিয়ে শুরু হয়েছে গম্বুজের নকশা। প্রতিটি পাপড়ির মাঝখানে ছোট ছোট শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে। গম্বুজের শীর্ষে শিবমূর্তি, মাথার উপরে খোদাই করা ‘ওঁ’ অক্ষর। তারও উপরে ত্রিশূল ও সাপের প্রতীক, আর সাপের মাথায় একটি পদ্মকুঁড়ি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
শিবরাত্রি ও বিশেষ পূণ্যতিথিতে মন্দিরে ভক্তদের ঢল নামে। তবে বছরের যে কোনও সময়েই পাহাড়েশ্বর দর্শনে গেলে মিলবে প্রকৃতির শান্তি ও আধ্যাত্মিক আবেশ। দুবরাজপুর রেলস্টেশন থেকে সহজেই টোটো বা গাড়িতে পৌঁছানো যায় মামা-ভাগ্নে পাহাড়ে। পাহাড়, প্রকৃতি ও ভক্তির এক অপূর্ব মেলবন্ধনে বীরভূমেই যেন কেদারনাথের এক ঝলক। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Birbhum Tourism: বীরভূমে পাহাড়ের কোলে বিশাল শিব মন্দির,পর্যটকদের উপচে পড়া ভিড় দুবরাজপুরের 'পাহাড়েশ্বর' মন্দিরে