TRENDING:

বাড়িতে এই 'কয়েকটি' জিনিস থাকলে ধারেকাছে ঘেঁষবে না সাপ... বাড়ি হবে বিষমুক্ত, জানুন তড়িঘড়ি

Last Updated:
তিল গাছের শিকড় জ্বালালেও সাপ পালায়। কেরোসিন তেলের গন্ধও সাপ সহ্য করতে পারে না।
advertisement
1/9
বাড়িতে এই 'কয়েকটি' জিনিস থাকলে কাছে ঘেঁষবে না সাপ, বাড়ি হবে বিষমুক্ত! জানুন তড়িঘড়ি
সাপ এমন একটি প্রাণী, যাকে কমবেশি প্রায় সকলেই ভয় পায়। এটির উপদ্রব যাতে বাড়িতে না হয়, সে দিকেও অনেকে নজর রাখেন। কিন্তু কিছু ভুলে বাড়িতে সাপের আগমন হতে পারে। সেগুলি কী কী, জেনে নেওয়া যাক।
advertisement
2/9
অনেকের বাড়ির আশেপাশেই আগাছা থাকে। সেখানে লম্বা ঘাস বা গাছপালা থাকলে সাপের উপদ্রব বাড়তে পারে। সেই ঝোপঝাড়ের মধ্যেই সহজে লুকিয়ে থাকতে পারে সাপ। বাড়ির সামনে বাগান থাকলে সেটির যত্ন নেওয়া ভাল। এতে সাপের উপদ্রব হবে না।
advertisement
3/9
সাপ যে ইঁদুর খায়, তা কমবেশি সকলেরই জানা। বাড়ির উঠোনে যদি ইঁদুরের উৎপাত হলে খাবারের খোঁজে সাপের উপদ্রব হতে পারে। তাই বাড়ির আশেপাশে যাতে ইঁদুর না থাকে, সে বিষয়ে সতর্ক হতে হবে।
advertisement
4/9
যেহেতু সাপ ঠান্ডা রক্তের, তাই সেগুলি বেশিরভাগ সময় শীতল, ভেজা এবং অন্ধকার পরিবেশে কাটাতে পছন্দ করে। বাড়ির আশেপাশে যদি কাঠের স্তূপ, ঝোপ, গ্যারেজ বা শেড থাকে, সেখানে সাপ আসলেও আসতে পারে।
advertisement
5/9
খুব সহজেই সাপের আশ্রয় হয়ে উঠতে পারে এই জায়গাগুলি। তাই সেই জায়গাগুলিকে নিয়মিত পরিষ্কার করতে হবে। অন্ধকার জায়গাগুলিতে রোদ যাতে আসতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
advertisement
6/9
বাড়িতে পোষ্য থাকলে, অনেক সময়ই তাদের খাবারগুলি বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেগুলি খেতে ভিড় করতে পারে ইঁদুরেরা। আর তখনই খাবারের খোঁজে সাপের উপদ্রব হতে পারে।
advertisement
7/9
সাপ নির্দিষ্ট কিছু গন্ধ মোটেও সহ্য করতে পারে না। আর সেই গন্ধগুলি যদি আপনি বাড়িতে সঠিক ভাবে রাখেন তাহলে এই গন্ধগুলি ব্যবহার করেই সাপ থেকে দূরে থাকা সম্ভব। এই ছোট্ট কিছু উপাদান দিয়ে সাপেদের না মেরে নিরাপদে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক, এগুলো কী কী।
advertisement
8/9
পালামৌ জেলার চেরো গোষ্ঠীর সদস্য উমেশ সিং চেরো জনান, ঈশ্বরমূল গাছও সাপ ভয় পায়। বাড়ির বাইরে এই গাছ লাগালে, বাড়িতে সাপ ঢোকে না।
advertisement
9/9
পেঁয়াজের ঝাঁজাল গন্ধ সাপ তাড়ায়। বাড়ির বাইরে পেঁয়াজ গাছ লাগান, বা পেঁয়াজ টুকরো করে বাড়ির বাইরে ছড়িয়ে দিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাড়িতে এই 'কয়েকটি' জিনিস থাকলে ধারেকাছে ঘেঁষবে না সাপ... বাড়ি হবে বিষমুক্ত, জানুন তড়িঘড়ি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল