Battle Halitosis or Bad Breath: মুখ খুললেই পচা গন্ধ? সবাই নাক সিঁটকাচ্ছে? অস্বস্তি নয়, কনফিডেন্স আনুন, যে ৫ 'সুপারহিট' টোটকায় দুর্গন্ধ দূর ১ সেকেন্ডে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
যতই সাজগোজ করুন, যতই মেক-আপ করুন! যদি মুখে দুর্গন্ধ থাকে, তবে সবটাই মাটি! মুখে দুর্গন্ধ সবসময় যে অপরিচ্ছন্নতার জন্য হয়, তা নয়। এর জন্য দায়ী ধাকে কিছু শারীরিক জটিলতা। মুখের দুগর্ন্ধ দূর করতে অনেকেই নামীদামি পেস্ট-মাউথ ওয়াশ ব্যবহার করেন! এতে গাদাগাদা টাকাই খরচ হয়, লাভ আখেরে কিছুই হয় না! বরং কেমিক্যাল প্রডাক্টের পার্শ্বপ্রতিক্রিয়া বিস্তর! কাজেই ভরসা রাখুন ঘরোয়া টোটকায়
advertisement
1/7

মুখের দুর্গন্ধের থেকে অস্বস্তিকর বোধহয় আর কিছুই হতে পারে না! মুখ খুললেই পাশের জন নাক সিঁটকাচ্ছেন! লজ্জায় আপনার মাথা হেট! হাজার নামিদামী টুথপেস্ট, মাউথ ওয়াশ ব্যবহার করেও সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না? মাথায় রাখবেন, মুখের দুর্গন্ধের নেপথ্যে কিন্তু শুধুমাত্র দাঁত না মাজা বা মুখ না পরিষ্কার দায়ী নয়। মুখে দুর্গন্ধ হতে পারে অন্য একাধিক কারণে।
advertisement
2/7
মুখ থেকে দুর্গন্ধ বার হওয়া বা দুর্গন্ধযুক্ত শ্বাসের ডাক্তারি নাম হল হ্যালিটোসিস। এর নেপথ্যে বিভিন্ন কারণ থাকতে পারে—দাঁতের সঠিক যত্ন না নেওয়া, কিছু বিশেষ খাবার, মুখে শুষ্কতা কিংবা শরীরের অন্য কোনও স্বাস্থ্য সমস্যা। মাঝে মাঝে খারাপ শ্বাস হওয়া স্বাভাবিক, কিন্তু যদি এটি দীর্ঘস্থায়ী হয়, তাহলে তা মুখগহ্বরের কোনও সমস্যা বা আরও গুরুতর শারীরিক অসুস্থতার লক্ষণ হতে পারে। মুখের দুগর্ন্ধ মোকাবিলায় অনেকেই নামীদামি পেস্ট-ক্লিনার ব্যবহার করেন! এতে গাদাগাদা টাকাই খরচ হয়, লাভ আখেরে কিছুই হয় না! বরং কেমিক্যাল প্রডাক্টের পার্শ্বপ্রতিক্রিয়া বিস্তর! কাজেই ভরসা রাখুন ঘরোয়া টোটকায়! একাধিক গবেষণায় দেখা গিয়েছে, কিছু ঘরোয়া টোটকায় মুখের দুর্গন্ধ দূর করা যায়--
advertisement
3/7
মুখের দুর্গন্ধ তাড়ানোর সহজ উপায় হল নুন-জল দিয়ে কুলকুচি করা। পাশাপাশি, দিনে বার কয়েকবার লবঙ্গ চিবান, মুখের দুর্গন্ধ দূর হবে
advertisement
4/7
কমলালেবু-- অনেকের মুখে খারাপ দুর্গন্ধ হওয়ার কারণ, তাঁদের মুখগহ্বরে পর্যাপ্ত লালা তৈরি হয় না, ফলে দুর্গন্ধ সৃষ্টিকারি ব্যাকটেরিয়াগুলি মুখেই রয়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে, কমলালেবুতে থাকা ভিটামিন সি মুখের দুর্গন্ধ দূর করে।
advertisement
5/7
দইয়ে থাকে ল্যাকটোব্যাসিলাস নামের স্বাস্থ্যকর ব্যাকটেরিয়া। গবেষণায় দেখা গিয়েছে, দই শুধু শরীরের অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়ার সঙ্গে লড়তেই সক্ষম নয়, দই মুখের দুর্গন্ধ দূর করতেও এক্সপার্ট। দুধ-ও মুখের দুর্গন্ধ তাড়ায়। রসুন খাওয়ার পর অল্প দুধ দিয়ে মুখে কুলকুচি করলে দুর্গন্ধ পালায়।
advertisement
6/7
খাবার পর এক কাপ আনারসের রস খেলে বা কয়েক টুকরো আনারস চিবালে মুখের দুর্গন্ধ দূর হয়।
advertisement
7/7
মুখে পেঁয়াজ বা রসুনের দুর্গন্ধ? এক গ্লাস জলে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে কুলকুচি করুন। দুর্গন্ধ পালাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Battle Halitosis or Bad Breath: মুখ খুললেই পচা গন্ধ? সবাই নাক সিঁটকাচ্ছে? অস্বস্তি নয়, কনফিডেন্স আনুন, যে ৫ 'সুপারহিট' টোটকায় দুর্গন্ধ দূর ১ সেকেন্ডে