TRENDING:

Basa Fish Health Hazards: ভেটকি দামি বলে বাসা মাছ খাচ্ছেন? পারদ ও PCB ভরা এই মাছ ফুটো করছে পাকস্থলী,বাড়াচ্ছে কোলেস্টেরল, হাঁপানি

Last Updated:
ভেটকি মাছ দামি বলে, অনেকেই দাম কামতে বেছে নিচ্ছেন বাসা মাছ। ভিয়েতনাম থেকের ইমপোর্ট করা এই মাছ খেতে ভাল হলেও, এর একাধিক স্বাস্থ্যঝুঁকি আছে। দূষিত জলে বেড়ে ওঠা এই মাছ শরীরে বিষক্রিয়া পর্যন্ত হতে পারে
advertisement
1/6
ভেটকি দামি বলে বাসা মাছ খাচ্ছেন? পারদ -PCB ভরা এই মাছে ফুটো পাকস্থলী,বাড়াচ্ছে কোলেস্টেরল
ইদানিং ভেটকি মাছের বিকল্প হিসাবে অনেকেই বাসা মাছ ব্যবহার করেন, বিশেষ করে ফিশ-ফ্রাই বা ফিশ ফিঙ্গার বানাতে। এই মাছটি রফতানি করা হয় ভিয়েতনাম থেকে। ১২৬ গ্রাম এই মাছে থাকে ১৫৮ ক্যালোরি, ২২.৫ গ্রাম প্রোটিন, ৭ গ্রাম ফ্যাট, ২ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট, ৭৩ মিলিগ্রাম কোলেস্টেরল, ৮৯ মিলিগ্রাম সোডিয়াম। রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/6
বাসা মাছে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে, অথচ ক্যালোরি খুব কম। গবেষণায় দেখা গিয়েছে, এই মাছে হার্টের অসুখের ঝুঁকি কমে। ১২৬ গ্রাম বাসা মাছে ২২.৫ গ্রাম প্রোটিন থাকে যার মধ্যে শরীর ৯ ধরণের অ্যামিনো অ্যাসিড পায়। অথচ ১২৬ গ্রাম বাসা মাছে ১৬০ ক্যালোরি থাকে। তবে এত উপকার থাকা সত্বেও বাসা মাছ খেতে হবে বুঝেশুনে, কারণ এই মাছের কিছু স্বাস্থ্যঝুঁকি আছে, যেমন--
advertisement
3/6
বাসা মাছে পারদ ও পলিক্লোরিনেটেড বাইফেনাইলস (PCBs)-এর মতো শিল্প বর্জ্যজাত দূষক থাকতে পারে। এই যৌগগুলো শরীরে জমা হয়ে বিষক্রিয়া সৃষ্টি করে।
advertisement
4/6
বাসা মাছ যেভাবে চাষ করা হয় এবং যে পরিবেশে বেড়ে ওঠে, তা যথেষ্টই ঝুঁকিপূর্ণ।বাসার মতো ক্যাটফিশ যে-সব পুকুরে চাষ করা হয়, সেগুলি সাধারণত দূষিত হয়। রোগজীবাণু ও পরজীবী নিয়ন্ত্রণে রাখতে মাছ-চাষিরা প্রায়ই রাসায়নিক পদার্থ ও ওষুধ ব্যবহার করেন, যা মাছের উপর প্রভাব ফেলতে পারে।
advertisement
5/6
কিছু গবেষণায় দেখা গিয়েছে, ভিয়েতনাম থেকে আমদানি করা ক্যাটফিশ, যার মধ্যে বাসা মাছও রয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করতে পারেনি। একটি গবেষণায় দেখা গিয়েছে, জার্মানি, পোল্যান্ড ও ইউক্রেন-সহ ইউরোপীয় দেশগুলিতে রফতানি করা ৭০–৮০% ক্যাটফিশ ভিব্রিও ব্যাকটেরিয়ায় দূষিত ছিল যা খাদ্যে বিষক্রিয়ার কারণ।
advertisement
6/6
এই মাছে থাকে ক্ষতিকারক ফ্যাটি অ্যাসিড যা বাড়িয়ে দেয় কোলেস্টেরল। এছাড়াও, হাঁপানি বা আর্থ্রাইটিস থাকলেও এই মাছ খাওয়া উচিত নয়।খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি কমাতে বাসা মাছ ভালভাবে রান্না করে খান। কাঁচা বা আধা-সেদ্ধ অবস্থায় কখনওই খাবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Basa Fish Health Hazards: ভেটকি দামি বলে বাসা মাছ খাচ্ছেন? পারদ ও PCB ভরা এই মাছ ফুটো করছে পাকস্থলী,বাড়াচ্ছে কোলেস্টেরল, হাঁপানি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল