TRENDING:

Agrahayan Month Vastu Tips: চলছে অগ্রহায়ণ মাস! এই ৫ জিনিসের যে কোনও ১ টা স্নানের জলে দিলেই কাটবে কুনজর! গুনে শেষ করতে পারবেন না রাশি রাশি টাকা

Last Updated:
Agrahayan Month Vastu Tips: এই মাসে শ্রীকৃষ্ণের পুজো করা খুবই শুভ। তাছাড়া প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে মিশিয়ে নিন নির্দিষ্ট জিনিস। তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধে থেকে নিষ্কৃতি পাবেন। আবার জীবনে আসবে টাকার বন্যা
advertisement
1/9
চলছে অগ্রহায়ণ মাস! এই ৫ জিনিসের যে কোনও ১ টা স্নানের জলে দিলেই পাবেন টাকার রাশি!
বাংলা ক্যালেন্ডারে চলছে অগ্রহায়ণ মাস। একে বলা হয় মার্গশীর্ষ। বছরের ১২ মাসের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এই মাসকে। বাংলায় এই সময় আবহাওয়া খুবই মনোরম থাকে। না বেশি গরম। না বেশি ঠান্ডা।
advertisement
2/9
কৃষির দিক থেকেও প্রাচীন সময় থেকে এই মাস খুব গুরুত্বপূর্ণ। এই মাসে চাষির ঘরে নতুন ফসল ওঠে। পালিত হয় নবান্ন পার্বণ। অনেক বাড়িতে অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার পূজিত হন দেবী ক্ষেত্র লক্ষ্মী।
advertisement
3/9
এই মাসে শ্রীকৃষ্ণের পুজো করা খুবই শুভ। তাছাড়া প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার স্নানের জলে মিশিয়ে নিন নির্দিষ্ট জিনিস। তাহলে একদিকে ঋতু পরিবর্তনের অসুবিধে থেকে নিষ্কৃতি পাবেন। আবার জীবনে আসবে টাকার বন্যা। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুদগল।
advertisement
4/9
এই মাসে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে স্নান করার চেষ্টা করুন। এক বালতি ঈষদুষ্ণ জলে মিশিয়ে নিন কিছুটা কাঁচা দুধ। প্যাকেটের দুধ হলে চলবে না কিন্তু। ব্যবহার করতে হবে গরুর দুধ।
advertisement
5/9
অগ্রহায়ণ মাসে স্নানের জলে মিশিয়ে নিন কালো তিল। এতে আপনার উপর থেকে সব কুনজর কেটে যাবে। দূর হবে গ্রহদোষ।
advertisement
6/9
কর্পূরকে বিশুদ্ধ বলে মনে করা হয়। অশুভ শক্তিকে দূর করে কর্পূরের ধোঁয়া। দু’ আঙুলের চাপে কর্পূর গুঁড়ো করে নিন। তার পর স্নানের জলে মিশিয়ে নিন।
advertisement
7/9
এই ঋতুতে কেশর বা জাফরান মেশানো জলে স্নান করুন। দূর হবে নেতিবাচক প্রভাব। নতুন কাজের জন্য উদ্যম ফিরে পাবেন।
advertisement
8/9
বিশুদ্ধ ঘি শরীর ও মনকে পবিত্র করে। জলে ঘি মিশিয়ে স্নান করলে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। বৃদ্ধি পাবে উপার্জন।
advertisement
9/9
এই জিনিসগুলির মধ্যে ১ বা ২ টো জিনিস রোজ না হলেও অঘ্রাণ মাসের প্রতি বৃহস্পতিবার জলে মিশিয়ে স্নান করুন। জীবন থেকে অশুভ প্রভাব দূর হবে। বাধা বিপত্তি কাটবে। তৈরি হবে অর্থ উপার্জনের নতুন যোগ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Agrahayan Month Vastu Tips: চলছে অগ্রহায়ণ মাস! এই ৫ জিনিসের যে কোনও ১ টা স্নানের জলে দিলেই কাটবে কুনজর! গুনে শেষ করতে পারবেন না রাশি রাশি টাকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল