How to Prevent Snake in Monsoon: সাপের হানায় প্রাণ যায় যায়? ৫টা অতি সহজ টিপসে ঘরের আশপাশে ঘেঁষবে না বিষধর
- Reported by:JULFIKAR MOLLA
- Published by:Pooja Basu
Last Updated:
সাপের ভয়ে নয়, সাপের প্রয়োজনে সঠিক পদক্ষেপে সুন্দরবনের পরিবেশ রক্ষা করা এখন সকলের দায়িত্ব।
advertisement
1/6

ভরা বর্ষায় সুন্দরবনে সাপের হানা, আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। ভরা বর্ষা নামতেই জলমগ্ন সুন্দরবন লাগোয়া গ্রামগুলোতে বাড়ছে বিষধর সাপের উপদ্রব। সাপের নিজস্ব বাসস্থান জলে প্লাবিত হওয়ায় আশ্রয় আর খাবারের খোঁজে তারা ঢুকে পড়ছে লোকালয়ে। (জুলফিকার মোল্যা )
advertisement
2/6
সন্ধ্যা নামতেই সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, মিনাখাঁ-সহ একাধিক এলাকায় রাস্তাঘাটে, বাড়ির উঠোনে, এমনকি মাছ ধরার জালে বারবার ধরা পড়ছে কেউটে-সহ বিষধর প্রজাতির সাপ। এতে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক।
advertisement
3/6
পরিবেশবিদদের মতে, বর্ষার সময় পুকুর, খাল-বিল, জঙ্গল ডুবে গেলে সাপের বাসস্থান এবং খাবারের অভাব হয়। সাপেরাও প্রাণ বাঁচাতে উঠে আসে শুকনো জায়গায় বা লোকালয়ে। পাশাপাশি বিগত একাধিক সাইক্লোন সুন্দরবনের ভূগোল ও বনভূমিকে নষ্ট করে দিয়েছে। তার ওপর বর্ষার প্লাবন নতুন করে তাদের খাদ্য ও বাসস্থানের সঙ্কট তৈরি করেছে। বনদফতর সূত্রে জানা গিয়েছে, খবর পেলেই দ্রুত সাপ উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু আজও কুসংস্কার ও অজ্ঞতার কারণে বহু মানুষ সাপ দেখলেই মেরে ফেলছেন।
advertisement
4/6
এই পরিস্থিতিতে পরিবেশবিদ তথা বিজ্ঞান মঞ্চের কর্মী প্রদীপ্ত সরকার সাপ না মেরে বনদফতরকে খবর দেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি বলেন, "সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা ইঁদুর-সহ নানা ক্ষতিকারক প্রাণী নিয়ন্ত্রণে রাখে। তাই সাপ দেখলে আতঙ্কিত না হয়ে বনদফতরকে খবর দিন। এতে সাপও বাঁচবে, আপনিও সুরক্ষিত থাকবেন।"
advertisement
5/6
বর্ষার মরশুমে সুন্দরবনের মানুষের সচেতন হওয়া প্রয়োজন। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জলের জমা এড়ানো, রাতের বেলায় টর্চ ব্যবহার করে হাঁটা, শিশু ও পোষ্যদের সাবধানে রাখা এবং সাপ দেখলেই বনদফতরে খবর দেওয়ার জন্য বিশেষজ্ঞরা অনুরোধ জানিয়েছেন।
advertisement
6/6
সাপের ভয়ে নয়, সাপের প্রয়োজনে সঠিক পদক্ষেপে সুন্দরবনের পরিবেশ রক্ষা করা এখন সকলের দায়িত্ব।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
How to Prevent Snake in Monsoon: সাপের হানায় প্রাণ যায় যায়? ৫টা অতি সহজ টিপসে ঘরের আশপাশে ঘেঁষবে না বিষধর