Yuva Sathi: আজ থেকে শুরু, আপনার জেলায় কোথায় হচ্ছে যুবসাথীর ক্যাম্প? অনলাইন লিঙ্কও রইল, ফর্ম ফিলআপের নিয়ম জানুন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একটি অথবা দুটি করে এই শিবির হবে৷ এই শিবিরগুলির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা৷ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত শিবিরগুলি চলবে৷
advertisement
1/9

আজ, রবিবার, ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্পের ফর্ম৷ যা মিলবে ২৬-এ ফেব্রুয়ারি পর্যন্ত৷ রাজ্যের প্রতিটি জেলায় বিধানসভা ভিত্তিক ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানেই পাওয়া যাবে এই ফর্ম।
advertisement
2/9
আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় একটি অথবা দুটি করে এই শিবির হবে৷ এই শিবিরগুলির নাম দেওয়া হয়েছে স্বনির্ভর বাংলা৷ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত রবিবার এবং সরকারি ছুটির দিন ব্যতীত শিবিরগুলি চলবে৷
advertisement
3/9
নিচে দেওয়া লিঙ্কে গিয়ে বাঁদিকে আপনার জেলার নাম লিখুন, এর পরে আপনার বিধানসভার নাম সিলেক্ট করবেন। সেখানেই আপনার বিধানসভা এলাকায় কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে, তার তালিকা পেয়ে যাবেন।
advertisement
4/9
কোন জেলায় কোথায় ক্যাম্প হবে যেখান থেকে আপনি পাবেন যুবসাথীর ফর্ম? –<span style="color: #0000ff;"><strong></strong></span> (https://apas.wb.gov.in/ds11/public/page/KnowYourCampLocation.aspx)
advertisement
5/9
অনলাইনেও পাবেন ফর্ম৷ শনিবারই অবশ্য নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে, অফলাইনের পাশাপাশি অনলাইনেও যুবসাথী প্রকল্পের আবেদন করা যাবে৷ যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনেও পাওয়া যাবে আবেদন পত্র।
advertisement
6/9
অনলাইন ফর্ম ডাউনলোড লিঙ্ক – <span style="color: #0000ff;"><strong></strong></span>অথবা, https://sportsandyouth.wb.gov.in/wbsportsandyouth/announcements/notices লিঙ্ক থেকেও ফর্ম পাওয়া যাবে।
advertisement
7/9
যুবসাথী প্রকল্পে আবেদন করা জন্য কোন কোন নথি প্রয়োজন? হাতের সামনে রাখুন আধার কার্ড, মাধ্যমির বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড৷ আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রও লাগবে এই প্রকল্পে আবেদন করার জন্য৷ আপনি কতদূর লেখাপড়া করেছেন, সেটা জানা যাবে তার মাধ্যমে৷ লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস৷ এখানে প্রতি মাসে আসবে বরাদ্দ টাকা৷ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি লাগবে, সঙ্গে জানাতে হবে নিজের মোবাইল নম্বর৷
advertisement
8/9
২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই ভাতার জন্য আবেদন করতে পারবেন৷ আবেদনকারী সত্যিই বেকার বা কর্মহীন কি না, তা সরকারি আধিকারিকরা খতিয়ে দেখবেন৷ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হলেই যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷ যুবসাথী প্রকল্পে পাঁচ বছর মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে৷ যদি পাঁচ বছরের মধ্যেও সংশ্লিষ্ট যুবক অথবা যুবতী চাকরি না পান অথবা কর্মসংস্থানের সুযোগ না পান, তাহলে তিনি যদি পরবর্তীতে আবেদন করেন সেই আবেদন বিবেচনা করে দেখা হবে।
advertisement
9/9
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, মেধাশ্রী, শিক্ষাশ্রীর মতো রাজ্য সরকারি প্রকল্পে স্কলারশিপের টাকা পেলেও যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে৷ কিন্তু কেউ যদিও অন্য কোনও সরকারি প্রকল্পের (লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো প্রকল্প) আর্থিক সাহায্য বা ভাতা পেলে সঙ্গে যুবসাথীর টাকা পাওয়া যাবে না৷