TRENDING:

West Bengal Weather Update: দোলে উষ্ণতা তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা

Last Updated:
কলকাতায় আরও ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। শুক্রবার থেকে সোমবার এই চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে শহরে। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে।
advertisement
1/5
দোলে উষ্ণতা তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আরও বাড়বে তাপমাত্রা
দোলের দিন উষ্ণতা তিলোত্তমায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে পৌঁছল। দোলের দিন দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। উষ্ণতার ছোঁয়া রঙের উৎসবে। শীত উধাও বরং ঘামে ভিজতে পারেন বেশ কিছু জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে দোলের পরেই ঊর্ধ্বমুখী পারদ। দোলের আগে বৃষ্টি ও কুয়াশা। হতে পারে হালকা তুষারপাতও।
advertisement
2/5
তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। ঘন কুয়াশার ঘনঘটা থাকবে দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন পার্বত্য এলাকায়।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে আগামী দু’দিন বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
4/5
উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রার পরিবর্তন হবে না। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গে।
advertisement
5/5
এদিকে কলকাতায় আরও ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল। শুক্রবার থেকে সোমবার এই চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে শহরে। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আংশিক মেঘলা আকাশ হতে পারে সকালের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী তিন চার দিন একই রকম থাকবে তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দোলে উষ্ণতা তিলোত্তমায়, দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, আগামী কয়েকদিনে আরও বাড়বে তাপমাত্রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল