TRENDING:

West Bengal Weather Update: সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ রাজ্যে, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন

Last Updated:
জেলায় জেলায় শীতের আমেজ। মনোরম পরিবেশ এবং শুষ্ক আবহাওয়া।
advertisement
1/6
সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ রাজ্যে, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ রাজ্যে। পশ্চিমের জেলাগুলিতে ২০ ডিগ্রির নীচে তাপমাত্রা ইতিমধ্যেই নেমে গিয়েছে। অক্টোবর মাসের শেষ ২ দিনে শীতের আমেজ থাকবে। নভেম্বরের শুরুতেই তাপমাত্রা বাড়বে; কমবে শীতের আমেজ। আপাতত হেমন্তের আবহাওয়া রাজ্যে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
জেলায় জেলায় শীতের আমেজ থাকবে। মনোরম পরিবেশ এবং শুষ্ক আবহাওয়া। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ থাকবে। বুধবার থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা নতুন করে না কমলেও শীতের আমেজ থাকবে। বিশেষ করে রাতের তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় শীতের আমেজ ভালই থাকবে। নভেম্বর মাসের শুরু থেকে ফের ক্রমশ বাড়বে তাপমাত্রা। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন-চার দিনে। হেমন্তের পরিবেশে তাপমাত্রা ওঠানামা করবে আগামী বেশ কিছুদিন। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
4/6
শুকনো বাতাস; জলীয় বাষ্প ক্রমশ কমবে। দখিনা বাতাসের দিন শেষ। ক্রমশ প্রভাব বিস্তার করছে উত্তর-পশ্চিম ও উত্তরের হাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে শীতল উত্তুরে হাওয়ায় শীতের আমেজ জেলায় জেলায় থাকবে।
advertisement
5/6
উত্তরবঙ্গে ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ক্রমশ শুকনো বাতাস, জলীয় বাষ্প কমবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে।
advertisement
6/6
কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। শীতের আমেজ বাড়ছে।‌ সোম, মঙ্গলবার পর্যন্ত শীতের আমেজ থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কখনও আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল-সন্ধ্যা মনোরম আবহাওয়া থাকবে। বেলা বাড়লে সামান্য গরম ও জলীয় বাষ্প থাকার কারণে সামান্য অস্বস্তি হতে পারে। কলকাতায় আজ, সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ রাজ্যে, উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার পূর্বাভাস জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল