TRENDING:

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার বৃষ্টি বাড়বে ! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

Last Updated:
আজ, বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণও।
advertisement
1/5
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার বৃষ্টি বাড়বে! আগামী কয়েকদিন কেমন থাকবে?
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সতর্কতা শুক্রবার পর্যন্ত। ভারী বৃষ্টি হবে শনিবার উত্তরবঙ্গে। দিনভর মেঘলা আকাশই থাকবে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/5
আজ, বুধবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ বাড়বে ঝোড়ো হাওয়ার পরিমাণও। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা ।
advertisement
3/5
উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।। হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উপরের দিকের এই পাঁচ জেলায় আগামী চার দিন।
advertisement
4/5
এদিকে কলকাতায় রাতের বৃষ্টিতে তাপমাত্রা কমল ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ, বুধবার মূলত মেঘলা আকাশ। হালকা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।
advertisement
5/5
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৬ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২০ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১১.৯ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার বৃষ্টি বাড়বে ! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল