TRENDING:

West Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, দক্ষিণবঙ্গে সপ্তাহভর আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন

Last Updated:
Weather Update: উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে।
advertisement
1/7
উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, দক্ষিণবঙ্গে সপ্তাহভর আবহাওয়ার কী পূর্বাভাস, জানুন
উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ল্যান্ড স্লাইড এবং নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। সেইসঙ্গে দক্ষিণবঙ্গে আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/7
দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ; বাড়বে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। দেশজুড়ে মৌসুমী বায়ু। পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত। এই রেখার ফলে সক্রিয় মৌসুমী বায়ু।
advertisement
3/7
দক্ষিণবঙ্গে আজ সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু-তিন জেলায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
advertisement
4/7
রবি ও সোমবার দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
5/7
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা। আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
6/7
আগামী ২৪ ঘণ্টায় মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আগামিকাল, মঙ্গলবার থেকে কমে যাবে এই তিন জেলার বৃষ্টির পরিমাণ। প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের সম্ভাবনা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা তোর্সা জলঢাকা সংকোষের মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে।
advertisement
7/7
কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। বিকেল বা সন্ধ্যায় বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৪ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে, দক্ষিণবঙ্গে সপ্তাহভর আবহাওয়ার কী পূর্বাভাস, জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল