TRENDING:

West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে, রবিবার থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গেও !

Last Updated:
কলকাতায় আজ, বৃহস্পতিবারও মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবারে ফের হাওয়া বদল হবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
1/6
ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে, রবিবার থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গেও !
আজ, বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। শুক্র ও শনিবার শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। রবিবার থেকে মেঘলা আকাশের কারণে ফের নামতে পারে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল চলার পূর্বাভাস আবহাওয়া দফতরের ৷
advertisement
2/6
মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টির সম্ভাবনা বেশি নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস। কাল থেকে শুষ্ক আবহাওয়া। ফের রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়াতে ঝড়-বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে।
advertisement
3/6
উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আজ থেকে। বৃহস্পতি এবং শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তরবঙ্গের উপরের দিকের ছয় জেলাতে থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে। শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে। রবিবার থেকে ফের বাড়বে বৃষ্টি।
advertisement
4/6
কলকাতায় আজ, বৃহস্পতিবারও মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার আংশিক মেঘলা আকাশ হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কমবে। শুষ্ক আবহাওয়া ফিরবে। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবারে ফের হাওয়া বদল। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে।
advertisement
5/6
শীতের অনুভূতি উধাও হবে। উষ্ণতার ছোঁয়া শহরে। আগামী দু-দিন তাপমাত্রা বাড়বে। আগামী তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে সোমবার থেকে ফের তাপমাত্রা কমতে পারে।
advertisement
6/6
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে, রবিবার থেকে হাওয়া বদল দক্ষিণবঙ্গেও !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল