TRENDING:

West Bengal Weather: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের

Last Updated:
West Bengal Weather: উত্তরবঙ্গে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ উঠছে। আজও সারাদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
advertisement
1/5
রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
বৃষ্টির হাত থেকে রেহাই নেই। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, আপাতত আবহাওয়ার খুব একটা বেশ পরিবর্তন হবে না। তবে, আগামী ১৭ তারিখের পরে থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। কিন্তু আগামী ৩-৪দিন আবহাওয়ার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। 
advertisement
2/5
এদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ উঠছে। আজও সারাদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। দু'এক জায়গায় হতে পারে অতি ভারী বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
advertisement
3/5
বৃহস্পতিবার কলকাতাতেও আকাশ থাকবে মেঘলা। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বেশি থাকায় দিনের বেলায় অস্বস্তি বাড়ার কথা জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ। সার্বিকভাবে কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ৭.৮ মিলিমিটার। সর্বাধিক বৃষ্টি হয়েছে বেলগাছিয়া এলাকায়।
advertisement
5/5
উত্তরবঙ্গের গত কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। কিন্তু পাহাড়ের পরিস্থিতি এখনও কিছুটা উদ্বেগজনক।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল