TRENDING:

West Bengal Weather: রাজ্যের উপর দুটি নিম্নচাপ, আচমকাই বদলে যাবে বাংলার আবহাওয়া? যা বলছে হাওয়া অফিস...

Last Updated:
West Bengal Weather: রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/5
রাজ্যের উপর দুটি নিম্নচাপ, আচমকাই বদলে যাবে বাংলার আবহাওয়া? যা বলছে হাওয়া অফিস..
গরমে হাঁসফাঁসের মধ্যেই বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। শনিবার রাজ্যের ১২ জেলায় বৃষ্টির কথা থাকলেও (West Bengal Weather Update) খুব সুবিধাজনক কিছু হয়নি। রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/5
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ।
advertisement
3/5
ভারী বৃষ্টি না হলেও থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায় ও সংলগ্ন অঞ্চলে। আগামী ২৪ ঘণ্টায় না হলেও কয়েকদিনের মধ্যে হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আগামী কয়েকদিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে।
advertisement
4/5
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে,সিকিম থেকে ছত্তিশগড় অবধি বড়সড় পরিবর্তন হয়েছে অক্ষরেখার অবস্থানে। ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বাতাসে বিপুল পরিমাণ জলীয় বাষ্পের জন্য বাড়তে পারে আর্দ্রতা জনিত অস্বস্তি।
advertisement
5/5
জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলার উপর দু’টি নিম্নচাপ অবস্থান করছে। তার মধ্যে একটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে। আরও একটি রয়েছে নিম্ন গাঙ্গেয় সমভূমির উপরে। ওই নিম্নচাপের আকর্ষণে প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে রাজ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather: রাজ্যের উপর দুটি নিম্নচাপ, আচমকাই বদলে যাবে বাংলার আবহাওয়া? যা বলছে হাওয়া অফিস...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল