TRENDING:

West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও এবার বাড়ল ! দোলের আগেই উষ্ণতা রাজ্যে

Last Updated:
শীত উধাও বরং ঘামে ভিজতে পারেন বেশ কিছু জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে দোলের পরেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দোলের আগে বৃষ্টি ও কুয়াশা থাকবে।
advertisement
1/6
সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও এবার বাড়ল ! দোলের আগেই উষ্ণতা রাজ্যে
দোলের আগেই উষ্ণতা তিলোত্তমায়। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রিতে পৌঁছল। দোলের দিন দক্ষিণবঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। উষ্ণতার ছোঁয়া রঙের উৎসবে। শীত উধাও বরং ঘামে ভিজতে পারেন বেশ কিছু জেলার বাসিন্দারা। উত্তরবঙ্গে দোলের পরেই ঊর্ধ্বমুখী হবে পারদ। দোলের আগে বৃষ্টি ও কুয়াশা থাকবে। হতে পারে হালকা তুষারপাতও। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
আগামী ২৪ ঘণ্টায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। হালকা বৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘন কুয়াশার ঘনঘটা দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন পার্বত্য এলাকায়।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে আগামী ২ দিন বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পরবর্তী তিন-চার দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না। আগামী সাতদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কিছু জেলাতে। তবে বৃষ্টির সম্ভাবনা কম।
advertisement
4/6
উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিন তাপমাত্রার পরিবর্তন নেই। তারপর থেকে তাপমাত্রা বাড়বে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে উত্তরবঙ্গে।
advertisement
5/6
কলকাতায় আরও ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল কলকাতায়। শুক্রবার থেকে সোমবার এই চার দিনে ৭ ডিগ্রি পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে শহরে। আজ, সোমবার সকালে ২৫ ডিগ্রিতে তাপমাত্রা কলকাতার। যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি সেলসিয়াস বেশি। শীতের অনুভূতি উধাও। উষ্ণতার ছোঁয়া শহরে। আংশিক মেঘলা আকাশ হতে পারে সকালের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী তিন চার দিন একই রকম থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ তাপমাত্রাও এবার বাড়ল। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
6/6
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪২ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও এবার বাড়ল ! দোলের আগেই উষ্ণতা রাজ্যে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল