TRENDING:

West Bengal Weather Update: বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন

Last Updated:
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। উত্তরবঙ্গে একটানা শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
advertisement
1/5
বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপ অঞ্চল সরে যাচ্ছে। শক্তি হারাচ্ছে এটি। ফলে রাজ্যের কোথাও আগামী কয়েক দিনে আর তেমন বৃষ্টি হবে না। বরং এ বার জমাট হবে ঠান্ডার আমেজ। ইতিমধ্যেই দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নীচে নেমে গিয়েছে। আগামী পাঁচ দিন আবহাওয়া একই রকম থাকবে।
advertisement
2/5
আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলায় শুষ্ক আবহাওয়া। মূলত পরিষ্কার আকাশ। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। উত্তরবঙ্গে একটানা শুষ্ক আবহাওয়া। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গের উইকেন্ডে শীতের আমেজ খুব সকালে কিছুটা বাড়তে পারে। খুব বেশি পারদ পতনের সম্ভাবনা আগামী এক সপ্তাহে নেই। পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি কিছুটা বাড়বে।
advertisement
3/5
উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাবে। সমুদ্র উত্তাল থাকবে। ওই এলাকায় মৎস্যজীবীদের আজ, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের গভীরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
advertisement
4/5
কলকাতায় আজ, বৃহস্পতিবার থেকে রৌদ্রজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি থাকবে পারদ। উইকেন্ডে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ২০-২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। রাতে ও সকালে হালকা শীতের অনুভূতি বাড়তে পারে। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩০-এর নীচে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
5/5
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বাতাসে শীতের আমেজ, নামতে পারে তাপমাত্রাও ! রাজ্যে দিনভর আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল