TRENDING:

West Bengal Weather Update: দুর্যোগ কিছুটা কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
আজ, সোমবার দুর্যোগ কিছুটা কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা শুধুমাত্র আলিপুরদুয়ারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
advertisement
1/5
দুর্যোগ কিছুটা কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
আজ, সোমবার দুর্যোগ কিছুটা কমবে উত্তরবঙ্গে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা শুধুমাত্র আলিপুরদুয়ারে। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ৷ সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি গতিবেগে দমকা বাতাস বইবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Photo: Rinki Das Bhattacharya
advertisement
2/5
মঙ্গলবারেও বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে। বৃহস্পতিবারে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শুক্র ও শনিবারে আরও কমে যাবে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
3/5
দক্ষিণবঙ্গে আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে।
advertisement
4/5
কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও বা আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দুর্যোগ কিছুটা কমবে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল