Weather Update: শীতের বিদায়বেলায় রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস! কবে বৃষ্টিপাত জানাল আবহাওয়া দফতর
- Reported by:Sanhyik Ghosh
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Weather Update: আগামী সাত দিনের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ দিনই শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও ২৩ ও ২৪ তারিখে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
advertisement
1/6

শীতের শেষ ল্যাপে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাত দিনের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বেশিরভাগ দিনই শুষ্ক থাকার সম্ভাবনা থাকলেও ২৩ ও ২৪ তারিখে দক্ষিণবঙ্গের ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে।
advertisement
2/6
মূলতঃ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
একই সঙ্গে দক্ষিণবঙ্গেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে, সামান্য বাড়তে পারে।
advertisement
4/6
তবে মেঘলা আকাশ ও সম্ভাব্য বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি বাড়বে রাজ্যজুড়ে।
advertisement
5/6
কলকাতায় আগামী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ২৩ ও ২৪ তারিখে শহরেও মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনও ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি।
advertisement
6/6
এদিকে, আলু তোলার মরসুম চলায় কৃষকদের আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আলু সংগ্রহের পর নিরাপদ স্থানে সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে ফসলের ক্ষতি না হয়।