TRENDING:

Weather Update|Rain Alert Bengal: অবশেষে স্বস্তির বৃষ্টি! ঘণ্টা খানেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়! দেখুন আবহাওয়ার পূর্বাভাস

Last Updated:
Weather Update|Rain Alert Bengal: একদিকে যখন উত্তর বঙ্গে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির মতো হাল উত্তরের জেলাগুলিতে, ঠিক তখনই বৃষ্টির আশায় প্রাণ চাতক-প্রায় দক্ষিণবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
1/5
অবশেষে স্বস্তির বৃষ্টি! ঘণ্টা খানেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়!
গুমোট গরমে স্বস্তির বৃষ্টি। আগামী ১-২ ঘণ্টার মধ্যেই ভিজতে চলেছে বেশ কয়েকটি জেলা। একদিকে যখন উত্তর বঙ্গে ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির মতো হাল উত্তরের জেলাগুলিতে, ঠিক তখনই বৃষ্টির আশায় প্রাণ চাতক-প্রায় দক্ষিণবঙ্গ ও রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
2/5
আবহাওয়ার পূর্বাভাস বলছে অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিমের জেলাগুলি। পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় লোকজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
advertisement
3/5
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ ও কাল। আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় আগামী ২৪ ঘণ্টায় অতিভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং দিনাজপুর এই জেলাগুলিতে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। (তথ্য - বিশ্বজিৎ সাহা)
advertisement
4/5
আগামিকাল বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনও জেলাতে আপাতত নেই বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে এবং অংশত মেঘলা আকাশ থাকবে আর তার ফলে আর্দ্রতা জনিত অস্বস্তি, বৃষ্টি না হলে বাড়তে পারে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update|Rain Alert Bengal: অবশেষে স্বস্তির বৃষ্টি! ঘণ্টা খানেকেই বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের জেলায় জেলায়! দেখুন আবহাওয়ার পূর্বাভাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল