দক্ষিণবঙ্গে টানা শুষ্ক আবহাওয়া, উত্তরে সামান্য বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস! জানুন বিস্তারিত
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
সোমবারের পর শনিবারে ফের ২০ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। প্রায় স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। আপাতত ছয় সাত দিন শুষ্ক আবহাওয়া। শীতের অনুভূতি রাতে ও সকালে। বেলা বাড়লে শীতের আমেজ কমবে।
advertisement
1/6

★আগামী ২৪ ঘন্টায় তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। কালিম্পং ও সংলগ্ন পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কিছু অংশ। উত্তরবঙ্গের বাকি জেলাতে শুষ্ক আবহাওয়া।
advertisement
2/6
★আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি কোথাও সামান্য নিচে তাপমাত্রা। সকাল সন্ধ্যা শীতের আমেজ কমছে। বেলা বাড়লে শীতের আমেজ উধাও। আগামী সপ্তাহে শীতের আমেজ উধাও হবে। আগামী সাতদিন রাজ্যজুড়েই শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
advertisement
3/6
★দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টা একই রকম থাকবে তাপমাত্রা। সকাল সন্ধে হালকা শীতের আমেজ। বেলায় আমেজ উধাও। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতায় ২২/২৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে সর্বনিম্ন তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ও ক্রমশ বাড়বে।
advertisement
4/6
★কলকাতা।*সোমবারের পর শনিবারে ফের ২০ ডিগ্রির ঘরে কলকাতার পারদ। প্রায় স্বাভাবিকের কাছাকাছি তাপমাত্রা। আপাতত ছয় সাত দিন শুষ্ক আবহাওয়া। শীতের অনুভূতি রাতে ও সকালে। বেলা বাড়লে শীতের আমেজ কমবে। কাল থেকে রাত ও সকালে শীতের আমেজ কমবে।
advertisement
5/6
**আগামী কাল আংশিক মেঘলা আকাশ হতে পারে দুপুরের দিকে। তবে বৃষ্টির সম্ভাবনা কম। কয়েকদিন ক্রমশ বাড়বে তাপমাত্রা। ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২২/২৩ ডিগ্রি সেলসিয়াস হবে মার্চের প্রথম সপ্তাহে। সর্বোচ্চ তাপমাত্রাও ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে।
advertisement
6/6
★কলকাতার তাপমান।*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম।**বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩১ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।