TRENDING:

SSC Scam: 'রায় বদলের কোনও প্রয়োজনীয়তা নেই!' এসএসসি-র ২৪টি মামলা একযোগে খারিজ করল কলকাতা হাইকোর্ট! এবার কী হবে তাহলে?

Last Updated:
SSC Scam: ২৪ মামলা একযোগে খারিজ করল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ।
advertisement
1/7
'রায় বদলের কোনও প্রয়োজনীয়তা নেই!' এসএসসি-র ২৪টি মামলা একযোগে খারিজ করল কলকাতা হাইকোর্ট
এসএসসি-র অযোগ্য তালিকা চ্যালেঞ্জ করে আবারও মামলা। আর সেই ঘটনাতেই ২৪ মামলা একযোগে খারিজ করল কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ।
advertisement
2/7
'আগেই 'দাগি' তালিকা নিয়ে রায় দিয়েছে আদালত। সেই রায় বদলের কোনও প্রয়োজনীয়তা নেই।' এমনই পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
advertisement
3/7
'সময় নষ্ট না করে সুপ্রিম কোর্টে যেতে পারে মামলাকারীরা।' এমনই পরামর্শ দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।
advertisement
4/7
এদিকে, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের তুলোধোনা রাজ‍্য সরকারকে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে বৃহস্পতিবার বিশেষভাবে সক্ষম এক প্রার্থীর সওয়াল শোনার সময় রাজ‍্যের জন‍্য আদালতের মন্তব্য, ''আপনারা অযোগ্য প্রার্থীদের হয়ে সওয়াল করতে অ্যাডভোকেট জেনারেলকে পাঠিয়েছেন হাইকোর্টে?''
advertisement
5/7
এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্টের বিচারপতির মন্তব্য, ''এই অযোগ‍্য টেইনটেটেড প্রার্থীরা আপনাদের কতটা ব্লু আইড যে তাঁদের আবার স্মাগল করার জন‍্য এজিকে দিয়ে সওয়াল করিয়েছেন আপনারা?''
advertisement
6/7
বিচারপতির সংযোজন, ''আপনারা এত জনের জীবন নষ্ট করেছেন, এখন আবার টেইনটেটেডদের স্মাগল করতে চাইছেন?'' রাজ‍্যের অবস্থানকে শকিং বলে উল্লেখ করেন বিচারপতি সঞ্জয় কুমার।
advertisement
7/7
রাজ্যের আইনজীবীকে হাইকোর্টের রায়ের কপি জমা দিতে বলে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। বিচারপতি কুমার বলেন, ''আমাদের কাছে রেখে দেব জাজমেন্টটা, পরবর্তী রেফারেন্সের জন্য।'' এসএসসি সংক্রান্ত প্রার্থীদের কোনও আবেদনই অবশ‍্য এদিন গ্রহণ করেনি বিচারপতি কুমারের বেঞ্চ।
বাংলা খবর/ছবি/কলকাতা/
SSC Scam: 'রায় বদলের কোনও প্রয়োজনীয়তা নেই!' এসএসসি-র ২৪টি মামলা একযোগে খারিজ করল কলকাতা হাইকোর্ট! এবার কী হবে তাহলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল