SIR Final list in Kolkata: কলকাতায় মোট কত ভোটারের নাম বাদ গেল চূড়ান্ত তালিকা থেকে? অবশেষে জানা গেল সংখ্যা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
SIR Final list in Kolkata: উত্তর কলকাতার পরে দক্ষিণ কলকাতা থেকে কত জনের নাম বাদ গেল এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে, তা প্রকাশ্যে এল। দক্ষিণ কলকাতা থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে।
advertisement
1/5

উত্তর কলকাতার পরে দক্ষিণ কলকাতা থেকে কত জনের নাম বাদ গেল এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে, তা প্রকাশ্যে এল। দক্ষিণ কলকাতা থেকে মোট ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের নাম বাদ গিয়েছে।
advertisement
2/5
বিস্তারিত হিসাব করতে গেলে ২ লক্ষ ১৯ হাজার ২০৭ জন ভোটারের মধ্যে ২ লক্ষ ১৬ হাজার ভোটারের নাম খসরা তালিকা থেকে বাদ গিয়েছিল। ৩২০৭ জন ভোটারের নাম মুছে দেওয়া হয় পরে।
advertisement
3/5
নির্বাচন কমিশন সূত্রে খবর, উত্তর কলকাতায় এখনও বাদ গিয়েছেন ৪ লক্ষ ৭ হাজার এরও বেশি ভোটার। বাঁকুড়ায় বাদ গিয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ভোটারের নাম।
advertisement
4/5
সকালেই জানা গিয়েছিল উত্তর কলকাতায় বাদ গিয়েছে ৪ লক্ষ ৭ হাজার ভোটারের নাম। এর মধ্যে খসরা তালিকায় বাদ গিয়েছিল ৩ লক্ষ ৯০ হাজার, সঙ্গে শুনানির পরে বাদ যায় ১৭ হাজার ভোটারের নাম।
advertisement
5/5
অর্থাৎ কলকাতা থেকে মোট বাদ গেল প্রায় ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম। যদিও এখনও সাপ্লিমেন্টারি তালিকায় কিছু ভোটারের নাম জুড়তে পারে। তবে ৬ লক্ষ ২৬ হাজার ভোটারের নাম বাদ যাওয়া শহর কলকাতায় বিপুল ধাক্কা বলে মনে করা হচ্ছে।